admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:০১ অপরাহ্ণ
বিশ্বজিত সরকার রনি, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পূর্ণবাসন কেন্দ্র আরাজি ঝাড়গাঁও, ভেলাজান এ মহান ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, র্যালি, পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পালিত। একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পূণর্বাসন কেন্দ্রের বিদ্যালয়ে মাঠে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ পালিত হয়েছে। উক্ত দিবসকে ঘিরে নানান কর্মসূচিতে অংশ হিসেবে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এরপর সকাল ১১ টা ১৫ মিনিটে বিদ্যালয়ের মাঠ থেকে সকল ছাত্র-ছাত্রী, সরকারী কর্মকর্তা,সাংবাদিক, স্থানীয়রাসহ শিক্ষকমন্ডলী এক বর্ণাঢ্য র্যালি বের করেন,র্যালিটি ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মহা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণের মাঠে নিজেস্ব তৈরী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের আত্মারমাগফিরাত কামনা করে তাঁদের আত্মত্যাগের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।এরপর উপস্থিত অতিথীদের শুভেচ্ছা বক্ত্যবের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুলের ও পূণবাসন কেন্দ্রএর পরিচালক।

এ সময় আরো উপস্থিত ছিলন ঠাকুরগাঁও জেলা নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ হাসিব-উল-আহসান, কন্সাল্টেন্ট ফিজিওথেরাপি, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা(অঃদাঃ) প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ঠাকুরগাঁও, ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান, প্রকাশক ও সম্পাদক সাপ্তাহিক মুক্ত কলম, সাংবাদিক আওয়াল, বিশ্বজিত সরকার রনি ও অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আমিরুল ইসলাম,শিক্ষক, স্থানীয় বাসিন্দা এবং ছাত্র-ছাত্রীসহ অনেকে। অত্র বিদ্যালয়ের বিশেষ চাহিদাবঞ্চিত শিক্ষার্থীদের অংশ গ্রহণে “ভাষা আন্দোলন ও আমাদের স্বাধীনতা শীর্ষক স্ব-হস্তে লিখিত আরবীহরফ,কবিতা,ও বিভিন্ন ধরনের অংকণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এক বক্ত্যবে উক্ত প্রতিষ্ঠানের পরিচালক তাঁর বিন্দু বিন্দু করে গড়ে তোলা প্রতিবন্ধী ছেলে মেয়েদের কথা তুলে ধরেন, কীভাবে তাঁদের যত্ননেন পরিষেবাদেন তিনি সরকারসহ দেশের বিত্তবানদের আহব্বান জানান তাঁর পাশে সহযোগীতার হাত বাড়ানোর জন্য তিনি অনেক কষ্ট করে অত্র প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। সরকারী কিছু অনুদান পেলেও তা যথেষ্ট্য না বলে জানান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ সার্বিক সহযোগিতার কথা জানান।
