admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ
আব্দুল্লাহ্ আল মামুন, বোদা পঞ্চগড় প্রতিনিধিঃ “ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২০ ফেব্রুয়ারি) পঞ্চগড়ে ১ লক্ষ ৫৫ হাজার ১জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন কনফারেন্স রুমে গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেছেন সিভিল সার্জন। পঞ্চগড় সিভিল সার্জন ডা. রফিকুল হাসানের সভাপতিত্বে জেলা ইপিআই সুপারিন্টেনডেন্ট হাসিবুর রহমান শাহ্’র সঞ্চালনায় বক্তব্য রাখেন,সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম,পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ,পঞ্চগড় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমূখ।
এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ার ৪০ জন সাংবাদিকরা অংশ নেন। জেলার ৫ উপজেলা ও ১টি পৌরসভায় এক হাজার ৭৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১৭ হাজার ৭৫০ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৩৭ হাজার ২৫১ জন শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাস্পেইন আগামী ২০ ফেব্রুয়ারি (সোমবার) ১দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।
