হোম
নির্বাচিত কলাম

দিনাজপুর শিক্ষা বোর্ডের ১৩ কলেজের পাসের হার শুন্য

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২৬ অপরাহ্ণ

ফাইল ছবি

পি কে রায়, দিনাজপুর প্রতিনিধিঃ ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে থাকা ১৩ টি কলেজের পাসের হার শুন্য। বুধবার (৮ ফেব্রুয়ারি) দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান এ তথ্য জানিয়েছেন। পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান,”২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৯ দশমিক ০৮ শতাংশ। ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে এই বোর্ডের অধীনে পাসের হার ছিল ৯২ দশমিক ৪৩ শতাংশ। অপরদিকে ২০২২ সালের এইএসসি পরীক্ষায় শূণ্য (০) শতাংশ ফলাফল প্রাপ্ত কলেজের সংখ্যা ১৩টি। আর মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৭৮ হাজার ৮৪৯ জন।
তিনি আরও জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের মোট ৮টি জেলায় ২০২টি পরীক্ষা কেন্দ্রে ৬৭১টি কলেজের মোট ১ লাখ ২ হাজার ৯৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৭০৫ জন। উপস্থিত পরীক্ষার্থী মধ্যে ছাত্র সংখ্যা ৫০ হাজার ২৩০ জন ও ছাত্রী সংখ্যা ৪৯ হাজার ৪৭৫ জন। এছাড়াও ২০২২ সালে অনুষ্ঠিত পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র সংখ্যা ৫ হাজার ৫৭৫ জন এবং ছাত্রী সংখ্যা ৬ হাজার ২৫৫ জন।
পাসের হার শুন্য কলেজের মধ্যে রয়েছে ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার গোগর মহাবিদ্যালয়, সদর উপজেলার সালন্দর মহাবিদ্যালয় ও পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, গাইবান্ধা জেলার নলডাঙা উপজেলার নলডাঙা মহিলা কলেজ, কুড়িগ্রাম রাজারহাট উপজেলার সিঙ্গার ডাবরীহাট বি এল হাই স্কুল ও কলেজ, পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার আলহাজ্জ্ব তমিজ উদ্দীন কলেজ ও বোদা উপজেলার মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নাসির উদ্দীন কলেজ, কালীগঞ্জ উপজেলার দুহুলী এস. সি হাই স্কুল অ্যান্ড কলেজ ও হাতীবান্ধা উপজেলার দইখাওয়া মহিলা কলেজ, নীলফামারী ডিমলা উপজেলার চৌধুরানী হাই স্কুল অ্যান্ড কলেজ এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সনকা আদর্শ কলেজ ও ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 4 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 18 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 18 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 18 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক