admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৫০ অপরাহ্ণ
শাহজাহান আলী, বগুড়া থেকে: নওগাঁ জেলাধীন ধামরাইহাটে পুকুর খননের সময় প্রায় ৩৫ কোটি টাকার ৪৫ কেজি ৭শ’ গ্রাম ওজনের কষ্টি পাথরের একটি নারায়ণ মূর্তি উদ্ধার করেছ থানা পুলিশ।মঙ্গলবার(৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কুলফৎপুর এলাকা থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়।
জানা গেছে,নওগাঁ জেলাধীন ধামরাইহাট থানা এলাকার উমার ইউনিয়নের কুলফৎপুর গ্রামের মৃত রহিম মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম হেলাল একটি পুকুর খননের কাজ করছিল। পুকুর খননের একপর্যায়ে পুকুরের মধ্যে দেখতে পেয়ে তাৎক্ষণিক ভাবে থানা পুলিশে জানিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করে থানার থানায় নিয়ে আসেন। ধামরাইহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান,উপজেলার উমার ইউনিয়নের কুলফৎপুর এলাকায় মৃত রহিম মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম হেলাল একটি পুকুর খননের কাজ করছিল। খননের একপর্যায়ে ওই পুকুরের মধ্যে মূর্তিটি দেখা পেল তাৎক্ষণিক পুলিশে জানানো হয়। খবর পেয়ে পুকুর থেকে কষ্টি পাথরের নারায়ণ মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। মূর্তিটি ওজন ৪৫ কেজি ৭শ’ গ্রাম। যার মূল্য আনুমানিক ৩৫ কেটি টাকা বেলেও জানান তিনি।
ওসি মোজাম্মেল হক আরও জানান, আদালতে মাধ্যমে মূর্তিটি প্রত্নতত্ত বিভাগের কাছে হস্তান্তর করা হবে।