admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২২ ৯:৪৯ অপরাহ্ণ
মোঃ আনোয়ার হোসেন, ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহজ কোরআন শিক্ষার ৭ টি কেন্দ্রে ৬৯ শিক্ষার্থীকে পবিত্র কোরআনের ছবক দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে জোরশিমুল বাজার জামে মসজিদে ডাঃ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ইসলামিক ফাউন্ডেশন এর মাস্টার ট্রেইনার আলহাজ্ব শাহ আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল।
আরো উপস্থিত ছিলেন ধুনট উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মীর আরিফ হোসেন, মডেল কেয়ার টেকার মাওলানা আব্দুল হালিম,সহ ৭ টি কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।