হোম
নির্বাচিত কলাম

ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতারের পিএইচডি ডিগ্রি অর্জন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২২ ৫:২৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গত রোববার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষনা ইনষ্টিটিউটের প্রফেসর ড.এএসএম আতীকুর রহমানের তত্ত্বাবধানে সেলিমা আখতারের রচিত ওমেন ইন এনজিও অপরচুনিটিস এন্ড চ্যালেঞ্জেস শীর্ষক অতিসন্দর্ভের জন্য পিএইচ.ডি. ডিগ্রি প্রদান করা হয়। ইতিপূর্বে ড. সেলিমা আখতার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও এমফিল ডিগ্রিও অর্জন করেছেন। ঠাকুরগাঁও জেলা শহরের সর্ববৃহৎ বেসরকারি শিক্ষায়তন ইকো পাঠশালা এন্ড কলেজের প্রতিষ্ঠাতাও তিনি।

ড.সেলিমা আখতার জামালপুর জেলার বিশিষ্ট শিক্ষাবিদ সরকারি আশেক মাহমুদ কলেজের দীর্ঘকালীন অধ্যক্ষ সুজায়াত আলী মিঞার কনিষ্ঠা কন্যা এবং জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সহধর্মীনি। তাঁর একমাত্র পুত্র শ্বাশত জামান এইচএসসি পরিক্ষার্থী। কর্মজীবনে তিনি ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ছাড়াও ইএসডিও সহ নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত রয়েছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ৭টি গবেষণাপত্র উপস্থাপন করেছেন। মান সম্মত শিক্ষাদান এবং শিক্ষা ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার স্বীকৃতির স্বরূপ ব্রিটিশ কাউন্সিল তাকে ইন্টারন্যাশনাল স্কুল এ্যাওয়ার্ড ২০১৬-১৯ প্রদান করে।

এ ছাড়াও “লিডিং দ্যা ইন্টিগ্রেশন অফ ইন্টারন্যাশনাল লার্নিং ইন দ্যা স্কুল” হিসেবে স্বীকৃতি দান করে। উল্লেখ্য, বাংলাদেশে খামার পর্যায়ে প্রথমবারের মত পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় আটজন প্রান্তিক কিষাণীদের মাধ্যমে ‘টিউলিপ ফুল উৎপাদনে’ তিনি মূল নেতৃত্ব দিয়েছেন। তাছাড়া, লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতাও তিনি। ঠাকুরগাঁও জেলায় মুক্তিযুদ্ধের একমাত্র স্মৃতিসৌধ অপরাজেয়’৭১ নির্মাণেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। নারী উন্নয়ন, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, গবেষণা ও সমাজ উন্নয়নে উত্তরের প্রান্তিক জেলা ঠাকুরগাঁও-এর একটি বিশিষ্ট নাম সেলিমা আখতার। তাঁর নানামুখি কর্মকান্ডের জন্য তিনি বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে একাধিক সম্মাননা অর্জন করেছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 14 minutes আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 36 minutes আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 15 hours আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 16 hours আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 16 hours আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 18 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 19 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক