হোম
নির্বাচিত কলাম

নওগাঁয় প্রাথ‌মিক শিক্ষা পদক শ্রেষ্ঠত্ব অর্জনকারী ইউএনওকে প্রাথমিক স্কুলের সংবর্ধনা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২২ ১১:৩৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

এনামুল হক,(নওগাঁ) প্রতিনিধিঃ প্রাথ‌মিক শিক্ষা পদক-২০২২ উপল‌ক্ষে নওগাঁ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার ও পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় এবং শিক্ষা ক্ষেত্রে অপরিসীম ভূমিকা ও অবদান রাখায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনকে জেলা ও বিভাগীয় শ্রেষ্ঠ বিদ্যাপিঠ সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার দিন গত রাত ১০ টার দিকে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ সংবাদনা দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য উপ প্রকৌশলী সন্তোষ কুমার, বিদ্যালয়ের এসএমসির সভাপতি মোতাহার হোসেন, পিটিএ সভাপতি হাবিবুর রহমান সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক কর্মচারী ও সাংবাদিকগণ।

উল্লেখ্য যে, সাপাহার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় ছাত্র ছাত্রীদের বই-পুস্তক, খাতা পেন্সিল সহ সার্বিক সহযোগিতা করেন এ উপজেলা নির্বাহী অফিসার। বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজখবর নিয়ে বেঞ্চ, চেয়ার, টেবিলের ব্যবস্থা করণসহ নিজ তহবিল হতে বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করেছেন বলে জানা যায়। এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে নিজ অর্থায়নে ইউনিফর্ম ক্রয় করে দেন। বিভিন্ন বিদ্যালয়ে মা সমাবেশে উপস্থিত হয়ে লেখাপড়ার মান উন্নয়নে দিকনির্দেশনা পূর্বক আলোচনা এবং শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার প্রদান করে থাকেন এই উপজেলা নির্বাহী অফিসার।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সাথে কথা হলে তিনি বলেন ২০২১ সালের এপ্রিল মাসে সাপাহারে যোগদানের পর হতে আমি উপজেলার প্রায় বিদ্যালয়ে উপস্থিত হয়ে খোঁজখবর নিয়েছি এবং আমার সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আগামীতেও এ ধারা অব্যাহত রাখব বলে আশ্বাস প্রদান করেন। এবং অভাবের তাড়নায় যাতে কোন কোমলমতি শিক্ষার্থী ঝরে না পড়ে তাদের উপর আমার যথাসাধ্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করিব।

পরিশেষে বিদ্যালয়ের পক্ষ হতে উপজেলা নির্বাহী অফিসার কে নিরন্তর অ‌ভিনন্দন ও শুভকামনা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 25 minutes আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 47 minutes আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 16 hours আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 16 hours আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 17 hours আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 18 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 19 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক