হোম
দর্শনীয়-স্থান

ঠাকুরগাঁওয়ে হরিপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ি অযত্নে অবহেলায় প্রায় ধ্বংস

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২২ ৯:৩১ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,জেলা প্রতিনিধিঃ দেশের অন্যতম ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার রাজবাড়িটি অযত্নে অবহেলায় বিলুপ্তির পথে। রাজবাড়িটি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত। এই প্রাসাদোপম অট্টলিকাটি নির্মিত হয় ১৮৯৩ খ্রিস্টাব্দে। এই রাজবাড়ি হরিপুরের জমিদারদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। অনেকের কাছে এটি হরিপুর রাজবাড়ি আবার অনেকের কাছে এটি হরিপুর জমিদার বাড়ি নামেও পরিচিত। কথিত আছে, মুসলিম শাসনামলে আনুমানিক ১৪০০ খ্রিস্টাব্দে ঘনশ্যাম কুন্ডু নামক একজন ব্যবসায়ী এন্ডি কাপড়ের ব্যবসা করতে আসেন হরিপুরে। তখন মেহেরুন্নেসা নামে এক বিধবা মুসলিম নারী এ অঞ্চলের জমিদার ছিলেন।

তার বাড়ি মেদিনীসাগর গ্রামে। জমিদারির খাজনা দিতে হতো তাজপুর পরগনার ফৌজদারের কাছে। একসময় খাজনা অনাদায়ের কারণে মেহেরুন্নেসার জমিদারির কিছু অংশ নিলাম হয়ে গেলে ঘনশ্যাম তা ক্রয় করে নেন। ইতিহাস থেকে জানা যায়, ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ঘনশ্যামের বংশধরদের একজন রাঘবেন্দ্র রায় ব্রিটিশ শাসনামলে হরিপুর রাজবাড়ির কাজ শুরু করেন। তবে ওই সময় কাজটি সমাপ্ত করতে পারেননি তিনি। ঊনবিংশ শতাব্দীর শেষদিকে এসে রাঘবেন্দ্র রায়ের পুত্র জগেন্দ্র নারায়ণ রায় রাজবাড়ির অসমাপ্ত নির্মাণ কাজ সমাপ্ত করেন। ভবনটির পূর্বপাশে একটি শিব মন্দির এবং মন্দিরের সামনে নাট মন্দির রয়েছে। কালের গর্ভে রাজবাড়িটিতে থাকা একটি বিশাল পাঠাগার হারিয়ে গেছে। শিক্ষা ও সংস্কৃতি চর্চার এই ধারায় আলোকিত জীবনের যে আকাঙ্খা সেদিন মানুষের মধ্যে ছড়িয়ে গিয়েছিল তা আজও অনেকটাই বহমান রয়েছে এই হরিপুরে।

রাজবাড়িটির যে সিংহদরজা ছিল তাও নিশ্চিহ্ন হয়ে গেছে। ১৯০০ সালের দিকে ঘনশ্যামের বংশধররা বিভক্ত হলে হরিপুর রাজবাড়িটিও দুটি আলাদা অংশে বিভক্ত হয়ে যায়। রাঘবেন্দ্র-জগেন্দ্র নারায়ণ রায় যে বাড়িটি তৈরি করেন তা বড় তরফের রাজবাড়ি নামে পরিচিত। এই রাজবাড়ির পশ্চিমদিকে নগেন্দ্র বিহারী রায় চৌধুরি ও গিরিজা বল্লভ রায় চৌধুরি ১৯০৩ সালে আরেকটি রাজবাড়ি নির্মাণ করেন যার নাম ছোট তরফের রাজবাড়ি। ঐতিহাসিক এই রাজবাড়িটি ঠাকুরগাঁও জেলা সদর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে হরিপুর উপজেলায় অবস্থিত। হরিপুর উপজেলার কেন্দ্রস্থলে অবস্থিত রাজবাড়িটি ধীরে ধীরে লোকচক্ষুর অগোচরে হারিয়ে যাচ্ছে। পর্যাপ্ত যত্ন ও সুষ্ঠু তদারকির অভাবে আমাদের দেশের এই ঐতিহ্য আজ হারানোর পথে। রফিকুল ইসলাম নামে স্থানীয় এক যুবক বলেন, আগে ছোট বেলায় রাজবাড়িটিতে যা কিছু দেখেছি এখন তার অর্ধেকই নেই। সব ধ্বংস হয়ে গেছে। হরিপুর উপজেলার বীরগড় গ্রামের দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার রাজবাড়িটি দেখতে এসে সাংবাদিককে বলেন, আমাদের এই রাজবাড়িটি অযত্নে ও অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে। যদি রাজবাড়িটিকে সংরক্ষণ করা যেত তাহলে আমাদের ঠাকুরগাঁও জেলা ও উপজেলার জন্য এটি যুগের পর যুগ দর্শনীয় স্থান হয়ে থাকতো।

ঠাকুরগাঁও শহর থেকে দেখতে আসা প্রশান্ত কুমার নামে এক পযর্টক সাংবাদিককে জানান, অনেক আশা করে এসেছিলাম রাজবাড়িটি দেখতে কিন্তু বাড়িটির অবস্থা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। ঐতিহ্যবাহী দর্শনীয় একটি রাজবাড়ি এভাবে নষ্ট হয়ে যাচ্ছে যা খুব কষ্টদায়ক। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করবো বাড়িটি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার। হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল সাংবাদিককে বলেন, ইতিহাস ও ঐতিহ্যর অংশ হিসেবে হরিপুর জমিদার বাড়িটি আমাদেরই একটি সম্পদ। এই জমিদার বাড়িটির ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করতে না পারা অত্যন্ত দুঃখজনক। যদি এই সম্পদ গুলোকে সঠিক ব্যবস্থাপনার আওতায় ও সংরক্ষণ করা না যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের ইতিহাস তুলে ধরা যাবে না।

তিনি আশা করে আরো বলেন, প্রত্নতত্ত্ব অধিদফতর, হরিপুর উপজেলা প্রশাসন সহ উর্দ্ধতন কর্তৃপক্ষ যারা আছেন তারা জমিদার বাড়িটিকে সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এখানকার বিরুপ ও নোংরা পরিবেশের কারণে এখানে এসে অনেক দর্শনার্থী মুখ ফিরিয়ে নেন। কর্তৃপক্ষ যদি সুন্দর ব্যবস্থাপনায় আনতে পারে তাহলে আমাদের সীমান্তবর্তী উপজেলা হরিপুরের পর্যটন এলাকা হিসেবে দেশবাসীর কাছে সুনাম ছরাবে। হরিপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) বহ্নি শিখা আশা বলেন, জমিদার বাড়িটি সংস্কার ও সংরক্ষণের বিষয়ে আমরা প্রত্নতত্ত্ব অধিদফতরের ডিজি বরাবর আবেদন করেছি। আশা করছি প্রত্নতত্ত্ব অধিদফতর এটি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আর যদি প্রত্নতত্ত্ব অধিদফতর ঠাকুরগাঁও জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনকে এটি সংরক্ষণের জন্য অনুমতি দেন তাহলে আমরা সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ করবো। জানা যায়, হরিপুর রাজবাড়িটি একটি শতবর্ষী স্থাপনা। বাংলাদেশের প্রত্নতাত্তিক স্থাপনার মধ্যে এটি একটি অন্যতম স্থাপনা।

ঠাকুরগাঁও জেলার সংরক্ষণযোগ্য পুরাতন স্থাপনার তালিকায় এই রাজবাড়িটির নাম অন্তর্ভূক্ত আছে। জমিদারি পরিচালনার জন্য কাচারী, ধর্মীয় উৎসবের জন্য বিভিন্ন উপাসনালয়, বিনোদনের জন্য নাচমহল, নাগমহল, অন্দরমহল ও অন্ধকূপ ইত্যাদি স্থাপন করেছিলেন যার অধিকাংশই অযত্নে ও অবহেলার কারণে ধ্বংস হয়ে গেছে। এমনকি ২০২১ সালের বর্ষা মৌসুমে বাড়িটির সিঁড়ির একটি অংশ ধসে পরে যায়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 5 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 8 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 9 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 10 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 10 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 14 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 15 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 day আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক