admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২২ ১২:১৪ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ তারাগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্ততিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাচ (০৫) জন সদস্য আটক” রংপুর পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী রংপুর জেলাকে সন্ত্রাস, মাদক, ও অপরাধমুক্ত করার যে দিক নির্দেশনা দিয়েছেন তাহার দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (তারাগঞ্জ-বদরগঞ্জ সার্কেল) মহোদয়গনের সার্বিক তত্ত্বাবধানে তারাগঞ্জ থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকউদ্ধার ও বিশেষ অভিযান ডাকাতির প্রস্ততিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাচ (০৫) জন সদস্য আটক করেন।
তারাগঞ্জ থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিচালনা কালে ইং ০৭/০৯/২০২২ তারিখ, আমি সঙ্গীয় এসআই(নিঃ) তোজাম্মেল হোসেন, এসআই (নিঃ)মোঃ নুরুন্নবী সরকার,এ এসআই (নিঃ) সুফিয়ার রহমান, এএসআই (নিঃ)মোঃ রুহুল আমিন ও সঙ্গীয় ফোর্সসহ তারাগঞ্জ থানাধীন ঘনিরামপুর মৌজাস্থ ব্রাদার্স কোল্ড স্টোরেজ সংলগ্ন রংপুর – দিনাজপুর মহাসড়ক এর পার্শ্বে জনৈক দীলিপ চন্দ্র সরকার এর পাটের গুদামে রাত্রী অনুমান ০২ঃ৫০ ঘটিকায় তালা কেটে ডাকাতির প্রস্ততিকালে ডাকাতির সরঞ্জামাদিসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ১। মোঃ ইয়াকুব(পটুয়াখালী) ২। রুবেল(বরগুনা),৩। শফিয়ার রহমান শফি ড্রাইভার (ঝিনাইদহ) ৪। মহসিন (বরগুনা), ৫। ফেরদৌস হাওলাদার(বরগুনা) গনদের গ্রেফতার করি।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী এবং পলাতক আসামীগনদের বিরুদ্ধে তারাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন জেলায় ইতিপূর্বে একাধিক ডাকাতি মামলা রয়েছে। আসামীকে ইং- ০৭/০৯/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।