হোম
আইন-বিচার

প্রেমের টানে ভারতের কিশোরী ফরিদপুরে, আদালতে নিলো পুলিশ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২২ ৮:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃ প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে এসে গোপনে কালী মন্দিরে গিয়ে বিয়ে করেছেন দ্বাদশ শ্রেণির এক কলেজ ছাত্রী। তার নাম পূজা দাস (১৭)। সে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর গ্রামের সুনীল দাসের মেয়ে। দূর সম্পর্কের আত্মীয় এবং ফেসবুকে নিয়মিত যোগাযোগের সুবাদে দুই বছর প্রেমের পর শুক্রবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন।

এরপর একাই বাসে করে চলে আসেন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কয়ড়া কালীবাড়ি মন্দিরে। আগেই সেখানে হাজির ছিলেন পৌরসভার ১ নং ওয়ার্ডের গুনবহা নতুন ব্রিজ সংলগ্ন স্থানের বাসিন্দা তপন রাজবংশীর ছেলে তন্ময় রাজবংশী (২২)। এরপর তারা ওই কালীমন্দিরের পুরোহিতের মাধ্যমে ওই দিন বিকেল ৪টার দিকে বিয়ে করেন। পরে উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের বাসিন্দা তন্ময়ের ভগ্নিপতি গোপাল রাজবংশীর বাড়িতে তারা যান। সেখানে অবস্থানকালে রাত ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ তন্ময় ও পূজাকে আটক করে থানায় নিয়ে যান।

তন্ময় রাজবংশী বলেন, আমাদের দুই বছর ধরে প্রেমের সম্পর্ক। গতকাল ভারত থেকে এসে পূজা আমাকে ফোন দিলে আমরা কালীমন্দিরে গিয়ে বিয়ে করি। এরপর ভগ্নিপতির বাড়ি গিয়ে উঠি। সেখান থেকে পুলিশ আমাদের আটক করে। এ ব্যাপারে পূজা দাস বলেন, ফেসবুকের মাধ্যমে তন্ময়ের সাথে আমার দুই বছরের প্রেম। প্রেমের টানে আমি বাংলাদেশে এসে তন্ময়কে বিয়ে করেছি। তন্ময়ের বাবা তপন রাজবংশী বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। রাতে আমার ছেলে এবং ওই মেয়েকে থানায় ধরে আনার পর আমি জেনেছি। এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব দুপুরে বলেন, মেয়েটি যেহেতু অপ্রাপ্তবয়স্ক তাই তাকে শিশু আদালতে পাঠানো হবে। আদালত এ ব্যাপারে ব্যবস্থা নেবে। ছেলেটিকেও আদালতে পাঠানো হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 9 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 19 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 1 day আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 2 days আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক