admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২২ ৯:২৯ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও সদর উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ১৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন।
ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, নজরুল ইসলাম স্বপন, মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মাশহুরা বেগম হুরা, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা প্রমুখ।
সভায় সদর উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সভায় ঠাকুরগাঁও সদর উপজেলার আইন শৃংখলার উন্নতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে ঠাকুরগাঁও সদর উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করার উদ্যোগ গ্রহনের বিষয়ে আলোচনা করা হয়। সেখানে “ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবার থাকলে তাদের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করার বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি জানানো হয়। এ ব্যাপারে কারো সাথে কোন প্রকার লেনদেন না করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন সদর উপজেলা প্রশাসন।