admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জুলাই, ২০২২ ৭:৪৭ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ ফরিদপুরে ৮ বছরের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামী আমিরুল মৃধাকে (৩০) গ্রেফতার করেছে কোতয়ালি থানা পুলিশ। মঙ্গলবার (১২ জুলাই) ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসিংয়ের সংবাদমাধ্যম কে এ তথ্য জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) জামাল পাশা। অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল।
এদিকে গত (২০ জুন) চম্পা বেগম (২৫), স্বামী- জসিম মাতুব্বর বাদী হয়ে কোতয়ালি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলায় গতকাল (১১ জুলাই) আনোয়ার মৃধার ছেলে আমিরুল মৃধা (৩০) কে গ্রেফতার করেছে কোতয়ালি থানা পুলিশ। আমিরুল মৃধা বোয়ালমারী উপজেলার খরসুতি এলাকার বাসীন্দা।
মামলার তদন্তকারী অফিসার এসআই/ফরহাদ হোসেন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে (১১ জুলাই) রাতে ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা হতে আসামীকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে ।