হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ৩ ইউপি নির্বাচনে ২০১ মনোনয়ন দাখিল – আচরণ বিধি লঙ্ঘন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ জুন, ২০২২ ৬:১৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ এখনো হয়নি প্রতিক বরাদ্দ তবুও নেতাকর্মী সমর্থকদের সাথে করে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে উপজেলা নির্বাচন অফিসে এসেছেনে ইউনিয়ন চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করতে।
একইভাবে ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যরা বিশাল মিছিল নিয়ে মনোনয়ন দাখিল করেছেন। রানীশংকৈল উপজেলা নির্বাচন অফিসারের সামনে মনোনয়ন দাখিলে এমন আচরণ-বিধি লঙ্ঘনের হিড়িক হলেও তিনি অজ্ঞাত কারণেই নিশ্চুপ রয়েছেন প্রশাসন।

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় অসমাপ্ত ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ জন, সাধারণ সদস্য পদে ১৩৮ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৪ জনের মোট ২০১ মনোনয়ন পত্র দাখিল করেছেন। মঙ্গলবার ২৮ জুন ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। মনোনয়ন যাচাই-বাছাই হবে ৩০ জুন বৃহস্পতিবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৭ জুলাই প্রতিক বরাদ্দ ৮ জুলাই এবং ভোট গ্রহণ ২৭ জুলাই। রানীশংকৈল উপজেলায় এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলেও জানান নির্বাচন অফিসার। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রানীশংকৈল উপজেলার ৩নং –হোসেনগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আ.লীগ মনোনীত নৌকা প্রতিক প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ইউনিয়ন আ.লীগ সভাপতি এমজি গোলাম রব্বানী, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মমতাজ আলী মাস্টার ও আদিবাসী নেতা সুজন মুর্মু।

অন্যদিকে ৫ নং– বাঁচোর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আ.লীগ মনোনীত নৌকা প্রতিক প্রার্থী ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক জীতেন্দ্রনাথ বর্মন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহিদুল ইসলাম, জাতীয় পার্টির উপজেলা সভাপতি আজিজুল ইসলাম, সতন্ত্র প্রার্থী আকতারুল ইসলাম শালমান শাহ, জ্যোতিষ চন্দ্র রায় মাস্টার ও আরজুনা বেগম। ৮নং- নন্দুয়ার ইউনিয়নে আ.লীগ মনোনিত নৌকা প্রতিক প্রার্থী ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল বারী, ইউনিয়ন আ.লীগ সভাপতি আবু সুলতান, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল, ইউনিয়ন আ.লীগ সহ-সভাপতি দিগেন্দ্রনাথ রায়, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাকী, ইউনিয়ন বিএনপি’র সভাপতি জমিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বাদশা আলম এবং জামায়াত সমর্থিত নেতা শহিদুল্লাহ হাফেজ।

এদিকে আ.লীগ এই ৩টি ইউনিয়নে দলীয় প্রতিকে মনোনয়ন দিলেও দুটি ইউনিয়নে আ.লীগের একাধিক প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এতে বিপাকে পড়েছে আ.লীগের নেতাকর্মিরা। অপরদিকে বিএনপি দলীয় প্রতিকে নির্বাচনে না গেলেও তাদেরও তিনটি ইউনিয়নে রয়েছে ৪ জন প্রার্থী। রানীশংকৈল উপজেলা নির্বাচন অফিসার নুর-ই আলম মুঠোফোনে বলেন,একজন প্রার্থী সর্ব্বোচ ৫ জন ব্যক্তিকে সাথে নিয়ে মনোনয়ন দাখিল করতে পারবেন। কখনোই বিশাল মিছিল বা শোভাযাত্রা ও প্রতিক নিয়ে মনোনয়ন পত্র দাখিল করা যাবে না। কেউ যদি লিখিত অভিযোগ দেয় আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তবে আচরণ-বিধি লঙ্ঘনের বিষয়টি দেখার জন্য আইনশৃঙ্গলা বাহিনীকে দায়িত্ব দেওয়া রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ৬শ শয্যায় উন্নীত করা
রংপুর 6 hours আগে

যশোরে ১০০ কোটিতে শিল্প-বন্দর নগরী নওয়াপাড়ার LB টাওয়ার কিনলেন দুবাই
খুলনা 13 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশি অভিযান অব্যাহত ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক
অপরাধ 13 hours আগে

স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে সিভিল সার্জন পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
রংপুর 1 day আগে

ফরিদপুরের মধুখালীতে বাথরুমে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার।
খুলনা 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্বামীর ভিটে হারিয়ে পুকুর পাড়ে ৮০ বছরের বৃদ্ধার একাকী
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে নদীর চাদাঁবাজি বন্ধের নির্দিষ্টকালের দাবীতে নৌ ধর্মঘটের ডাক।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জের যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা,ড্রেজার মেশিন আটক।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে খাল খননের বর্ধিত টাকা সরকারি কোষাগারে জমা করলেন উপজেলা
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক