হোম
নির্বাচিত কলাম

দাখিল মাদ্রাসার ৭ শিক্ষার্থীর পিছনে ১৮ শিক্ষক ও কর্মচারী।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ জুন, ২০২২ ১:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ভরনিয়া গ্রামে ভরনিয়া দাখিল মাদ্রাসা দেখে মনে হয় শিক্ষা প্রতিষ্ঠান নয়, যেন খড়ের মাঠ। মাদ্রাসায় শুরু হয়েছে অর্ধবার্ষিক পরীক্ষা। পরীক্ষায় সকল ছাত্র-ছাত্রীদের অংশ নেওয়ার কথা থাকলেও পরীক্ষায় অংশ নিয়েছেন মাত্র ৭ শিক্ষার্থী। শিক্ষকরা অফিস রুমে আর শিক্ষাথীরা পরীক্ষা দিচ্ছে বই খুলে। ১৮ জন শিক্ষক কর্মচারী নির্ধারিত স্কেলে বেতন নিলেও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিসহ শিক্ষাদানে নেই কোন ভূমিকা। বছরের পর বছর ধরে সরকারের কোটি কোটি টাকা গোচ্ছা গেলেও নেই কোন কর্তৃপক্ষের কাছে জবাবদিহীতা। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানালেন এলাকাবাসীসহ স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

সরোজমিনে গিয়ে দেখা যায়, ঠাকুরগাঁও জেলা শহর থেকে রাণীশংকৈল উপজেলার দূরত্ব প্রায় ৪০ কি: মিটার। আর উপজেলা শহর থেকে মাদ্রাসার দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। ১৯৬৪ সালে ভরনিয়া দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা লাভ করে। এমপিও ভূক্ত হয় ১৯৮৫ সালে। এক সময় নাম ঢাক থাকলেও এখন পরিনত হয়েছে ৭ শিক্ষার্থীর পাঠশালায়। শিক্ষক, কর্মচারীও আছেন ১৮ জন। ইবতেদায়ী থেকে দাখিল পর্যন্ত রয়েছে দশটি শ্রেনি কক্ষ। কাগজ কলমে শিক্ষার্থী রয়েছে ২৪৫ জন। কিন্তু বাস্তবে এর চিত্র সম্পূর্ণ ভিন্ন। অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নেওয়া ৭ শিক্ষার্থীর মধ্যে রয়েছেন ৬ষ্ট শ্রেণীর ১ জন, ৭ম শ্রেণীর ১ জন এবং নবম শ্রেণীর ৫ জন। শিক্ষকরা অফিসে বসে গল্প গুজব করছেন, আর ৭ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন বই খুলে। অফিস কক্ষে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ঝুলানো দেখে মনে হয় এ যেন আরেক অবহেলা। শিক্ষার্থী না থাকলেও ৮৫ লাখ টাকা ব্যায়ে বরাদ্দও পেয়েছে নতুন ভবন নির্মাণের।

মাদ্রাসার নামে ১৫ বিঘা আবাদী জমি থাকলেও সেগুলো দেওয়া হয়েছে বন্ধকী। এ জন্য দায়ি করছেন সুপার, সহ-সুপার ও আনিসুর রহমান নামে এক শিক্ষককে। ভরনিয়া গ্রামের ইউসুফ আলী বলেন এই সুপার আসার পর থেকে মাদ্রাসার অবস্থা করুন। ছেলে-মেয়েরা মেট্রিক পাশ করতে পারে না, সব ফেল করে। মাদ্রাসায় এখন কোন ছাত্র-ছাত্রী নেই। মাদ্রাসার জমি আছে সে গুলোও বন্ধকী দিয়েছে। ঐ গ্রামের বাবুল হোসেন বলেন, শিক্ষকরা ঠিকভাবে ডিউটি পালন করে না, ছাত্র-ছাত্রীরা নিজেদের জীবন গড়াতে অন্য বিদ্যালয়ে চলে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন যেখানে ছাত্র-ছাত্রী উপস্থিতি বাড়াতে কারো কোন পদক্ষেপ নাই। সেখানে কর্মচারী নিয়োগে লাখ লাখ টাকার বাণিজ্য এবং মাদ্রাসার জন্য ৮৫ লাখ টাকা ব্যায়ে নতুন ভবন বরাদ্দ হয় কি ভাবে?

মাদ্রাসা ব্যবস্থা কমিটির অভিভাবক সদস্য আব্দুল করিম বলেন কমিটির কোন মিটিং হয় না। ছাত্র-ছাত্রী এখন ৬-৭ জন। শিক্ষকরা সময় মতো আসে না। ৬০ জন শিক্ষার্থী উপবৃত্তি পায়। এই টাকা কোথায় যায়, কে পায় ? একদিন মাদ্রায় গিয়ে দেখি ৫ জন শিক্ষক এসেছে, এর মধ্যে একজন ঘুমাচ্ছে। তিনি শিক্ষকদের ক্লাসে যাওয়ার বিষয় জানতে চাইলে শিক্ষকরা বলেন ছাত্র-ছাত্রী নাই, ক্লাসে গিয়ে কি করবো? ভরনিয়া দাখিল মাদ্রাসার সুপার আতাউর রহমান গার্জিয়ানদের (গার্ডিয়ান) বলা হয়েছে ছাত্র-ছাত্রীদের আসার জন্য। কিন্তু কাজ-কাম পড়ে গেল, কাজ-কামের জন্য ছাত্ররা আসছে না। করোনার কারণে ছাত্র-ছাত্রীরা আসে নাই। ছাত্র-ছাত্রীরা কেন আসছে না, অভিভাবকরা কেন পাঠাচ্ছে না ? এটার জন্য চেষ্টা করছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাসেম বলেন স্থানীয় জনগণের অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি যাই। গিয়ে দেখি কোন ছাত্র-ছাত্রী নাই। কয়েকজন শিক্ষক আছে, সুপারও ছিল না। একটি ক্লাস রুমে প্রবেশ করে দেখি সেখানে ছাগল ও মাদুরের পায়খানা। যা আমাকে হতবাক করেছে। পড়ালেখাও হয় না, বিষয়টি আমি মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে অবগত করেছি। এই পরিনতির জন্য তিনি শিক্ষকদের দায়িত্বহীনকে দায়ি করেন। রাণীশংকৈল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী মাদ্রাসা গুলোতে শিক্ষার্থীর সংখ্যা কমের বিষয়টি স্বীকার করে বলেন আমি যোগদান করার প্রায় এক মাস হলো। এসে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের নিয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় করেছি। কিন্তু মাদ্রাসা পর্যায় তা করা সম্ভব হয়নি। তবে খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি উত্তরণের উপায় খুজা হবে। প্রতিষ্ঠানটি পরিদর্শণ করে যদি অনিয়ম পাওয়া যায়. তাহলে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 11 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 17 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 4 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 4 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 6 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »