হোম
নাগরিক ভাবনা

নাগরিক ভাবনাঃ ঈদ যাত্রায় রেল সেবা ও যাত্রীদের কর্তব্য।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২২ ১০:৪৭ অপরাহ্ণ

ফাইল ছবি

নাগরিক ভাবনাঃ অ্যাডভোকেট আবু মহী উদ্দীন: রেলের ঈদ যাত্রায় ভোগান্তি, টিকিট কালোবাজারী, সিডিউল বিপর্যয় এসবের সাথে আমরা খুবই পরিচিত এবং অভিজ্ঞতা সম্পন্ন।আমরা মেনেই নিয়েছিলাম এ অবস্থা জীবনতক আমাদের মোকাবেলা করতে হবে। ঈদ পরিবহনে রেলের অনেক নিন্দা চর্চা হয়তো হবে। তবে এবারের ঈদ পরিবহণে রেলওয়ে অনেকগুলো ভালো পদক্ষেপ নেওয়ায় মনে করার কারন আছে রেলওয়ের আন্তরিকতা আছে সমস্যার সমাধনে। তবে কর্মযজ্ঞটা সহজ নয়। ব্যবস্থা অনুপাতে প্রচারনা একেবারেই নাই।

বিষয়গুলিতো যাত্রীদের জানাতে হবে। আমাদের আন্ত:নগর ট্রেনে অডিও সিষ্টেমটা ব্যবহার করে এ বিষয়গুলি ব্যপক প্রচার করা যেতে পারে। মোবাইল কোম্পানীগুলোর এতো যন্ত্রনাদায়ক ম্যাসেজ আমরা পাই , সেখানে রেলের এটা ম্যাসেজ পেলে আমরা অখুশী হবোনা। টিকিট কালোবাজারী ঠেকাতে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট কাটার নিয়ম করা হয়েছে। এতে টিকিট কালোবাজারী হবার সম্ভাবনা থাকবেনা। তবে কিছু চ্যালেঞ্জও আছে। যেমন কালোবাজারীরা অসম্ভব মেধাবী। বান্ডিল বান্ডিল ভুয়া এনআইডি তৈরি করতে পারে। আবার কোন এনআইডি দিয়ে একবার টিকিট কাটলে ঐ তারিখে আর টিকিট নিতে পারবেনা। অর্থাৎ একেবারেই বিষয়টা অনলাইন হতে হবে।

আবার যাত্রা পথে আমাদের টিটি সাহেবরা যদি একটু সময় নিয়ে যাত্রী আর এনআইডি মিলিেিয় নেন তাহলেকিছুটা কাজ হবে। এবারে হয়তো কিছুটা খাতির করতে হবে। তবে সুফল পাওয়া যাবে ভবিষ্যতে। এটা কেবল ঈদে নয় সারা বছরই চালু থাকুক। তবে বিষয়টা যখন বিবেচনা করা হয়েছে চ্যালেঞ্জ যাইই আসুক মোকাবেলা করতে হবে এবং ভষ্যিতের জন্য যত ফাঁক ফোকর আছে তা বন্ধ করার পদক্ষেপ নিতে হবে। এমন ব্যবস্থা চালু করতে হবে , যাতে করে একই দিনে একই এনআইডি দিয়ে একাধিক টিকিট বা ভুয়া এনআইডি দিয়ে কোনভাবেই যেন টিকিট কাটা না যায়।

টিকিট বিক্রেতাদের সততার মাত্রা একটু বাড়াতে হবে। আমরা প্রত্যাশা করি রেলওয়ে দেশের নির্ভরযোগ্য , সাশ্রয়ী ভ্রমনের দায়িত্ব পালন করবে এবং লাভের মুখ দেখবে। এতে আখেরে আমরা দেশের মানুষ উপকৃত হবো। এই কার্যকমে যাত্রীদের দ্বায়িত্ব মোটেও কম নয়। আশা করি রেল যাত্রীরা নিশ্চয় সহযোগিতা অব্যাহত রাখবেন। সবাই মিলে সহযোগিতা দিয়ে রেলওয়েকে জাতীয় পরিবহণে পরিণত করে যাত্রী অধিকার সংরক্ষণ করি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 11 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 13 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 13 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 13 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক