admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২২ ১০:১১ পূর্বাহ্ণ
জো-বাইডেন সময়ের পালা
ট্রাম্পের খারাপ ক্ষন,
ক্ষমতাকে ভেবোনা কভু
লোভ-লালসার ধন।
ভেবে দেখো পূর্ব পুরুষ
ছিলেন নামি দামি,
কালের খেয়ায় হারিয়ে গেছে
চিন্হ বলতে আমি।
নমরুদ-ফেরাউন ধ্বংস মাত্র
তিলে তিলে পরাজয়,
ইতিহাসে অজস্র বিরল কাহিনী
বরাবর কথা কয়।
দেনেওয়ালা ক্ষমতা দেন
মারফত জনগণ,
লোভে পাপ-পাপেই মৃত্যু
চাই না এমন ধন।
যিনি রাজা তিনিই প্রজা
সবই বিধির খেলা,
অপশক্তির বিনাশ ঘটুক
জেগে উঠুক সম্প্রিতির মেলা।