admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২২ ৯:০১ অপরাহ্ণ
হয়তো আর কোন মেঘ নেই,
আমার আকাশ আজ ছিনতাই অথবা
শিখে নিয়েছে রাত কাঁদা কুয়াশার নিশ্চুপ ছাদ ,
চাকন শিশিরে আঁকা-জোকা জীবন ।
হাসি হাসি কান্নার জলছবি কাঠি,
ভোর ভোর দেওয়ালের দুইপাশ রবি,
হাওয়ার আসা-যাওয়ায় খুঁজে পাই মনমরা এক
বিকালের মৃত্যু,তবু ওরা জেগে আছে,
তবু ওরা আজও জেগে আছে আলো-আঁধারিতে!
আমি -তুমি,তুমি-আমি !
হয়তো নিছক তালপাতায় আঁকা ,রক্তকরবীর
শরীরে লেখা অথবা নিষ্কলঙ্ক ফটিকচাঁদের দরজা,
আসে না,আর জাগে না সেই সঙ্গীত,সেতারের
কানামাছি….শেষের শুরুতে,মন মন হৃদয়বাতিকে !