হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে নির্মানাধীন ভবনেই চলছে শিক্ষা কার্যক্রম।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২২ ৫:২০ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ নির্ধারিত সময়ের আড়াই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়নি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের। বারবার তাগাদা দিয়েও কাজ না হওয়ায় অবশেষে নির্মাণাধীন ভবনেই ২০২২ শিক্ষাবর্ষে চারটি বিভাগে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য নির্মিত একটি অস্থায়ী টিন শেডের বারান্দায় বসে ভর্তি কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। নির্মাণ কাজ তদারকির দায়িত্বে থাকা ঠাকুরগাঁও জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বলেন, চলতি শিক্ষাবর্ষে কার্যক্রম শুরু করতে অন্তত একটি ফ্লোর রেডি করে দেয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে। ঠাকুরগাঁও জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা যায়, ২০১৭ সালের নভেম্বর মাসে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ শুরু হয়। ঢাকার মেসার্স ঢালি কনস্ট্রাকশন লিঃ নামে এক ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজের দায়িত্ব পায়।

এ শিক্ষা প্রতিষ্ঠানটির একাডেমিক ভবনসহ অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা হয় ১৪ কোটি ৫১ লাখ ৭২ হাজার ৩৪৫ টাকা। ২০১৯ সালের জুন মাস নাগাদ কাজ শেষ হওয়ার কথা। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ওই সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে ব্যর্থ হয়ে সংশ্লিষ্ট দপ্তরে কয়েক দফায় আরও সময় চেয়ে আবেদন করে। সময় বাড়িয়ে কাজ সমাপ্তির সর্বশেষ সময় নির্ধারণ করা হয় ২০২১ সালের ৩১ ডিসেম্বর। এ সময়ের মধ্যেও নির্মাণ কাজ শেষ করতে ব্যর্থ হয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত চার তলা বিশিষ্ট ভবনের শুধু ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। বিদ্যুৎ সংযোগ সহ দরজা জানালা ও আনুসাঙ্গিক কাজ বাকি রয়েছে। বাকি কাজ শেষ করতে আরও এক বছর সময় লাগবে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ হোসেন। তিনি বলেন, কাজ সমাপ্তির জন্য ২০২৩ সালে জানুয়ারি পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়েছে।

টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের তত্ত্বাবধায়ক মিলান হোসেন প্রধান বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী তারা ছাত্রছাত্রী ভর্তির কার্যক্রম শুরু করেছেন। কিন্তু কলেজের অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়নি। ঠিকাদারের লোকজনের থাকার ঘরের বারান্দায় বসে আপাতত কাজ চালাতে হচ্ছে। ঠিকাদারের লোকজন তাদের জানিয়েছেন, নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার একটি ফ্লোরে ভর্তিকৃত শিক্ষার্থীদের আগামী ফ্রেব্রুয়ারি থেকে ক্লাস শুরু করার উপযোগী করে দিবেন। এ বিষয়ে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর হঠাৎ করেই শিক্ষার্থী ভর্তির জন্য বলেছেন।

কিন্তু এখানে ভবন নির্মাণ কাজ এখনো অনেকাংশেই বাকি। এ অবস্থায় শিক্ষার্থী ভর্তি করা আসলেই একটি সমস্যা। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। ঠাকুরগাঁও জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মেহেদি ইকবাল বলেন, সর্বশেষ গত ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ শেষ করার সময় নির্ধারিত ছিল। একাধিকবার তাগাদা দেয়ার পরও এসময়ের মধ্যে কাজ শেষ হয়নি। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ অবস্থায় চলতি শিক্ষাবর্ষে কার্যক্রম শুরু করতে অন্তত একটি ফ্লোর রেডি করে দেয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 57 minutes আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 3 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 9 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 21 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 23 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 23 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 23 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক