হোম
আন্তর্জাতিক

ফ্রান্সে কঠোর বিধিনিষেধ রেকর্ড পরিমান সংক্রমণ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২১ ১০:৩৩ অপরাহ্ণ

ফাইল ছবি

ফ্রান্সে কঠোর বিধিনিষেধ রেকর্ড পরিমান সংক্রমণ। করোনার নতুন ভয়ংকর ভ্যারিয়েন্ট ‍ওমিক্রন ছড়িয়ে পড়েছে ১১৭টি দেশে। এর ফলে দৈনিক সংক্রমণের বিশ্ব রেকর্ড হয়েছে গতকাল সোমবার। এর একদিন পরেই ভ্যাকসিনের ক্ষমতাকে অকার্যকর করতে সক্ষম এই ভ্যারিয়েন্টের সংক্রমণ আটকাতে কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে ফ্রান্স। এসব নিধেষাজ্ঞা কার্যকর হবে আগামী ৩ জানুয়ারি থেকে। ফরাসি প্রধানমন্ত্রী জেন ক্যাসটেক্স তার মন্ত্রিসভার এক বৈঠক শেষে নতুন বিধিনিষেধ ঘোষণা করেন।

ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন দেশটি পূর্ণ লকডাউন কিংবা কারফিউ জারি করেনি। এক্ষেত্রে আসন্ন ইংরেজি নববর্ষের দিকটি বিবেচনায় নেয়া হয়েছে বলে মনে করা হয়। নববর্ষের আগে কারফিউর মতো কঠোর সিদ্ধান্ত আটকে দেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জেন ক্যাসটেক্স। এমনকি চলমান মহামারীকে শেষ না থাকা সিনেমার সঙ্গে তুলনা করেছেন তিনি। সেজন্য রয়েসয়ে কড়াকড়ি আরোপ করার পক্ষে জেন ক্যাসটেক্স।

নতুন নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ৩ জানুয়ারি থেকে সপ্তাহে অন্তত ৩ দিন বাড়িতে বসে দায়িত্ব পালন করবেন কর্মীরা। ঘরোয়া আয়োজনে ২ হাজারের বেশি আর ঘরের বাইরে ৫ হাজারের বেশি মানুষ একত্রিত হতে পারবে না। দূরপাল্লার ভ্রমণ নিষিদ্ধ থাকবে। এ ছাড়া পরবর্তী ঘোষণার আগপর্যন্ত নাইটক্লাব বন্ধ থাকবে। তবে বার ও ক্যাফেগুলোতে টেবিল সেবা সচল রাখা যাবে। শহরের প্রাণকেন্দ্রে মাস্ক পরা বাধ্যতামূলক থাকবে।

এর আগে গত শনিবার দেশটিতে লক্ষাধিক মানুষ করোনায় আক্রন্ত হিসেবে শনাক্ত হয়, এটিই দৈনিক শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। দেশটিতে প্রতি ২ দিনে সংক্রমণ দ্বিগুণ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ের ভেরান। এর ফলে আক্রান্তের তৃতীয় ঢেউ আসার শঙ্কা প্রকাশ করা হয়েছে। ফ্রান্সে গড়ে প্রতিদিন ৭০ হাজারের মতো মানুষের করোনা শনাক্ত হচ্ছে। গতকাল সোমবার দেশটিতে ১৬ শর বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়। সবমিলিয়ে হাসপাতালে থাকা করোনা রোগীর সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 3 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 4 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 10 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 10 hours আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 10 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে সরকারী রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায়
অপরাধ 11 hours আগে

প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
খুলনা 20 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 2 days আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র।
বগুড়া 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক