admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২১ ১০:৩৩ পূর্বাহ্ণ
ভালোবাসার শহর পেছনে রেখে
শুরু হল নতুন জীবন
মুঠোয় রয়েছে একরাশ ইচ্ছে
স্বপ্ন সাজায় মন
অনুভবে কৃষ্ণচূড়ায় পাখির কলতান
ইট কাঠের জঞ্জালে খুঁজি
বকুল ফুলের ঘ্রাণ
ব্যস্ত মানুষে ঠাসা ভিড়ে
ব্যস্ত শহর
তবু দীর্ঘ অবকাশে কাটে
একাকিত্বের প্রহর
জীবন খোঁজার নামে একা পাখি
বসে আছি অচেনা শহরে
ভেতরে মনখারাপ
বন্দীখামে ফেরারী মন
ফিরে যাবার ইচ্ছে বুকের ভেতরে ।