admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২১ ৮:৩৯ অপরাহ্ণ
আমার কবিতা
তোমার মন বুঝতে
ভাষাকে চ্যালেঞ্জ করে,
আমার কবিতা
ভালবাসা জানাতে
ছন্দ আঁকড়ে ধরে!
আমার কবিতা
প্রতিবাদী হয়ে
আগুনের মতো জ্বলে,
আমার কবিতা
সরবে-সাহসে
মানুষের কথা বলে!
আমার কবিতা
দুর্নীতির জাল
ছিন্নভিন্ন করে,
আমার কবিতা
সাম্রাজ্যবাদের
গভীর কবর খোঁড়ে!