admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২১ ৭:৪০ পূর্বাহ্ণ
ছেলেরাও ভর্তি হতে পারবে গার্হস্থ অর্থনীতি কলেজে। ঢাকা রাজধানীর গার্হস্থ অর্থনীতি কলেজের বর্তমান নাম- গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সেস। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই কলেজে শুধু নারী শিক্ষার্থীরাই ভর্তি হতে পারে। তবে কলেজটিতে ছেলেদের ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে। সব ঠিকঠাক থাকলে পরবর্তী ভর্তি পরীক্ষার সময় ছেলেরাও ভর্তি হতে পারবে। শুক্রবার (১২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও মানবিক ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সেস-এ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আখতারুজ্জামান এই তথ্য জানান। তিনি বলেন, শুধু গার্হস্থ অর্থনীতি কলেজের নামই পরিবর্তন হয়নি। সিলেবাসও অনেক আধুনিক এবং সময়োপযোগী করা হয়েছে। নারী-পুরুষ সবার জন্যই এটা প্রযোজ্য। তাই নারী শিক্ষার্থীদের পাশাপাশি ছেলেরাও এই কলেজে ভর্তি হতে পারবে, সেই সিদ্ধান্ত নিয়েছি আমরা।