হোম
নির্বাচিত কলাম

ঢাকা সাভারে বেদে ভাতা এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরণ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২১ ৮:৫৪ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, সাভার ঢাকা প্রতিনিধিঃ শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে বেদে জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে বিশেষ বেদে ভাতা এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরণ করেছে সাভার উপজেলা সমাজসেবা অধিদপ্তর।

বুধবার দুপুরে সাভার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পৌরসভার ১৭০ জন নারী-পুরুষের মাঝে বেদে ভাতা ও তাদের ১৮০ জন সন্তানের মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরণ করা হয়। বেদে ভাতা ও শিক্ষা উপবৃত্তি বিতরণ শীর্ষক সেমিনারে সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল আলম রাজীব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ মঞ্জুরুল আলম রাজীব বলেন, সরকার বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দরিদ্র ও অবহেলিত সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ভাতা প্রদান কর্মসূচী চালু করেছে। তাই এসব ভাতা যথাযথভাবে ব্যবহার করে নিজেদের উন্নয়ন করতে হবে। তবেই সমাজ ও দেশের উন্নয়নের পাশাপাশি সরকারের লক্ষ্য উদ্দেশ্য সফল হবে।

সেমিনারে সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, সাভার পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রমজান আহম্মেদ।

আলোচনা শেষে অতিথিবৃন্দ বেদে জনগোষ্ঠির মাঝে বিশেষ ভাতা ও তাদের সন্তানদের মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরণ করেন। এরমধ্যে নতুন উপকারভোগী ১৭০ জন বেদে প্রথম ধাপে জনপ্রতি ৬ হাজার টাকা করে ভাতা পাবে। এছাড়া শিক্ষার্থীদের শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে ৪ স্তরে বেদে সম্প্রদায়ের ১৮০ জনের মধ্যে প্রাথমিকের ১০০ জনকে প্রথম ধাপে জনপ্রতি ৮ হাজার ৪০০ টাকা, মাধ্যমিকের ৫০ জনকে ৯ হাজার ৬০০ টাকা,

উচ্চ মাধ্যমিকের ২০ জনকে ১২ হাজার টাকা ও উচ্চতর ১০ জনকে ১৪ হাজার ৪০০ টাকা করে শিক্ষা উপবৃত্তি বিতরণ করা হয়েছে। পরবর্তীতে জনপ্রতি মাসিক প্রাথমিক ৭০০, মাধ্যমিক ৮০০, উচ্চ মাধ্যমিক ১০০০ এবং উচ্চতর ১২০০ টাকা হারে উপবৃত্তি প্রদান করা হবে।

এবিষয়ে সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলুজ্জামান জানান, সমাজের প্রান্তিক অবহেলিত সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ ভাতা ও তাদের সন্তানদের শিক্ষা উপবৃত্তিসহ সমাজ কল্যাণ মন্ত্রনালয় নানা কর্মসূচী চালু করেছে। এছাড়া বেদে জনগোষ্ঠীর রোগী কল্যাণ সমিতির মাধ্যমে গরীব রোগীর মাঝে ঔষধসহ অন্যান্য কর্মসূচী বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, বেদে সম্প্রদায় নিগৃহিতবা দলনের শিকার। চরম অবহেলিত, বিচ্ছিন্ন, উপেক্ষিত জনগোষ্ঠী হিসেবে এরা পরিচিত। জেলে, সন্যাসী, ঋষি, বেহারা, নাপিত, ধোপা, হাজাম, নিকারী, পাটনী, কাওড়া, তেলী, পাটিকর ইত্যাদি তথাকথিত নিম্নবর্ণের জনগোষ্ঠী এ সম্প্রদায়ভুক্ত। সমাজের অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে এদের সামাজিক বৈষম্যের সৃষ্টি করা হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 11 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 18 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 18 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক