হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার ফল নিয়ে বিক্ষোভ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২১ ৯:৫৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার ফল নিয়ে বিক্ষোভ। গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথে তালা দিয়ে বিক্ষোভ করছে একদল শিক্ষার্থী, যার জের ধরে সকাল থেকেই অবরুদ্ধে হয়ে আছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। বিক্ষোভরত শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের। তাদের অভিযোগ তাদের অনার্স ফাইনাল পরীক্ষার যে ফল প্রকাশিত হয়েছে তাতে বড় ধরনের গরমিল হয়েছে। অনার্স পরীক্ষার এ ফল কোরবানি ঈদের আগের রাতে অর্থাৎ ২০ জুলাই প্রকাশ করেছিলো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যাতে পাশের হার ৭২ শতাংশ। তবে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মশিউর রহমান বিবিসি বাংলাকে বলেছেন এ বিক্ষোভ অযৌক্তিক, কারণ পরীক্ষার খাতা দেখা বা নম্বর দেয়ার ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন ভূমিকা নেই।

খাতা দেখেন শিক্ষকরা। জাতীয় বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সেই নাম্বার নিয়ে ফল প্রকাশ করে। আর যেই ফল নিয়ে আপত্তি তোলা হচ্ছে সেই ফলে ৭২ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। এরপরেও কেউ আবেদন করলে তার খাতা পুন:নিরীক্ষণ অর্থাৎ শিক্ষক যে নাম্বার দিয়েছে সেটা ঠিক মতো টেবুলেশন শীটে এসেছে কি-না তা চেক করা যেতেই পারে, সংবাদ মাধ্বযমকে লছিলেন তিনি। প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয় সরাসরি শিক্ষার্থীদের শিক্ষাদান করে না বরং এর অধিভুক্ত কলেজ, প্রফেশনাল প্রতিষ্ঠান ও ইন্সটিটিউটের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। কলেজের অনুমোদন দেয়া, পাঠ্যক্রম নির্ধারণ করা, পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের মতো কাজগুলো এ প্রতিষ্ঠানের হাতে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেও পরীক্ষার খাতা দেখে নম্বর দিয়ে থাকেন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই। তবে বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন তারা মনে করেন তাদের অনার্স ফাইনাল ইয়ারের রেজাল্টে কোন কোন বিষয়ে বেশি করে ফেল দেখানো হয়েছে যা অস্বাভাবিক। এ কারণেই এটি পর্যালোচনা করে প্রয়োজনে নতুন করে পরীক্ষা গ্রহণ করার সুযোগ আছে বলে মনে করেন তারা। যদিও উপাচার্য বলছেন, “অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে। তাদের পাশ করানোর জন্য পরীক্ষার আয়োজনের কোন নিয়ম বা সুযোগ বিশ্ববিদ্যালয়ের নেই। বরং তাদের উচিত ভালো করে প্রস্তুতি নিয়ে ওই বিষয়ে আবারো পরীক্ষা দেয়া”।

গেইটে তালা, শিক্ষার্থীদের অভিযোগঃ রংপুর কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের আল আজাদ শামসুদ্দিনও বিক্ষোভ করছেন অন্য শিক্ষার্থীদের সাথে। তিনি বলছেন তার বিভাগে ১৯৩ জনের মধ্যে ১১৫ জন অকৃতকার্য হয়েছে এবং এর মধ্যে ৮০জনই ব্যাংক ব্যবস্থাপনা বিষয়ে ফেল করেছে। আমার কথাই ধরুন। ভাইবাসহ দশটির মধ্যে একটিতে ফেল করলাম আর বাকী সব বিষয়ে আমার প্রথম শ্রেণী পাওয়ার নাম্বার আছে। আবার দেখেন সমাজবিজ্ঞান বিষয়ে ভাইবা শেষ হওয়ার তারিখ ছিলো ১৯শে জুলাই। আর রেজাল্ট হলো ২০শে জুলাই। সারাদেশের রেজাল্ট একদিনে সমন্বয় করে প্রকাশ করা সম্ভব? অর্থাৎ কোথাও না কোথাও একটা গরমিল হয়েছে।

তিনি বলেন বিষয়গুলো নিয়ে তারা আগেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথাও বলেছিলেন কিন্তু কোন সিদ্ধান্ত তারা পাননি। রংপুর বদরগঞ্জ কলেজের ম্যানেজমেন্ট বিভাগের মুজাহিদুল হক বলছেন অকৃতকার্য মোট ৬০ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ২৪ হাজার শিক্ষার্থী শুধু একটি মাত্র বিষয়ে ফেল করেছে যা কোনভাবেই স্বাভাবিক হতে পারে না। ম্যানেজমেন্টে আমাদের কলেজে ৫০ জনের বেশি ফেল করেছে। এটা হতেই পারে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটু নিরীক্ষা করলেও ভুলগুলো পাওয়া যাবে। কিন্তু তারা কোন কথাই শুনছেন না,বলছিলেন তিনি।

উপাচার্য মশিউর রহমান বলছেন বিষয়গুলো নিয়ে তারা শিক্ষকদের অনেকের সাথে কথা বলেছেন। শিক্ষকরা আমাদের জানিয়েছেন যে তারা খাতায় যা দেখেছেন তার ভিত্তিতেই নম্বর দিয়েছেন। আর দুই তৃতীয়াংশ পরীক্ষার্থীর কিন্তু কোন অভিযোগ নেই। তারা বরং খুশী যে এবার ঈদের আগেই তারা ফল পেয়েছে, বলছিলেন তিনি। মি. রহমান বলেন এখানে ব্যক্তিগত আক্রোশের কোন সুযোগ নেই আর প্রতিবছরেই কিছু শিক্ষার্থী পরীক্ষায় অনুত্তীর্ণ হন যারা পরে আবার পরীক্ষায় অংশ নিতে পারেন।

বিশ্ববিদ্যালয়ের গেট বা দপ্তর আটকিয়ে তো পাশ করা যাবে না। খাতায় না থাকলে বিশ্ববিদ্যালয় কাউকে পাশ করাতে পারে না। এখানে শিক্ষকের দেয়া নাম্বারই মূল্যায়নের একমাত্র মাপকাঠি। তারপরেও কারও আপত্তি থাকলে খাতা থেকে নম্বর ঠিক মতো টেবুলেশন শীটে এসেছে কি-না বা সেখানে কোন ভুল হয়েছে কি-না সেটি তারা আবেদন করে দেখতে পারে। কিন্তু আমরা কাউকে পাশ করিয়ে দিতে পারবো না, বলছিলেন তিনি। ওদিকে বিষয়গুলো নিয়ে কলেজ পর্যায়ের কোন শিক্ষক মন্তব্য করতে রাজী হন নি।

একজন শিক্ষক বলেছেন, এখন তো কে কার খাতা দেখে সেটা বোঝার উপায় নেই। তারপরেও দু একজনের ক্ষেত্রে ভুল হতে পারে কিন্তু গণহারে ভুল হবার সুযোগ নেই। যদিও শিক্ষার্থীরা বলছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতা অনেক ক্ষেত্রেই গুরুত্ব সহকারে না দেখার অভিযোগ আছে শিক্ষকদের মধ্যে এবং তারা মনে করেন এবারের রেজাল্টের ক্ষেত্রেও সেটি হতে পারে বলে মনে করেন তারা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 13 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 19 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 20 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক