admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২১ ৮:২২ অপরাহ্ণ
শিক্ষামন্ত্রী জানিয়েছেন এসএসসি নভেম্বরে, এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি এসএসসি পরীক্ষা এবং ডিসেম্বরের শুরুর দিকে এইচএসসি পরীক্ষা নেওয়া হতে পারে। এ জন্য আমাদের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এক অনুষ্ঠান শেষে আজ বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আগেই হয়ে গেছে এসএসসির ফরম পূরণ।
এইচএসসির ফরম পূরণও আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে। আমরা আশা করছি, নভেম্বরের মাঝামাঝি এসএসসি পরীক্ষা এবং ডিসেম্বরের দিকে এইচএসসি পরীক্ষা শুরু করতে পারব। সে ব্যাপারে প্রস্তুতি রয়েছে আমাদের। শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। ওই সিলেবাসের ওপরই পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীরা যেন অ্যাসাইনমেন্ট জমা দেয় বই বই পড়ে। তাহলেই তাদের পক্ষে প্রস্তুতি নেওয়া সম্ভব হবে।
শিক্ষার্থীরা যদি বই পড়ে এবং ঠিকভাবে অ্যাসাইনমেন্ট জমা দেয়, তাহলে তারা পরীক্ষা দিতে পারবে বলে আমরা মনে করি। করোনাভাইরাসের সংক্রমণের গত বছরের অভিজ্ঞতার আলোকে দীপু মনি বলেন, গত বছর সেপ্টেম্বরের দিকে সংক্রমণ অনেকটা কমে গিয়েছিল। এ বছর তো টিকাও দেওয়া হচ্ছে।
তাই আমরা আশা করছি, এ বছর সেপ্টেম্বরে পরীক্ষা নিতে পারব। কোনো কারণে যদি অনুকূল পরিস্থিতি তৈরি না হয়- যদিও আমরা সেটা মনে করছি না যে হবে- তাহলে অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে শেষে করোনা সংক্রমণের হার ২০ থেকে ২২ শতাংশ উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।