হোম
নির্বাচিত কলাম

সিলেটে বিদ্যুতের জন্য পাবলিক খুব কষ্টে আছে, এটাই সত্য পররাষ্ট্রমন্ত্রী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০১৯ ৮:১২ পূর্বাহ্ণ

akm-momin-pm-mknewsbd

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী: বিদ্যুৎমন্ত্রী সব সময়ই বলেন, দেশে বিদ্যুতের কোনো সমস্যা নেই। কিন্তু সিলেটে এলেই মানুষজন আমাকে বলেন, দিন-রাত লোডশেডিং থাকে। কেন? নির্বাহী প্রকৌশলী: স্যার, সিলেট নগরে ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইনের সংযোগ স্থাপনসহ বেশ কিছু প্রকল্পের কাজ চলমান থাকায় মাঝেমধ্যে সংযোগ শাটডাউন করতে হচ্ছে। ফলে সামান্য সময়ের জন্য বিদ্যুৎ-বিভ্রাট হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী: এসব উন্নয়নকাজ তো সকালের দিকে হচ্ছে। তাহলে দুপুর ও রাতে কেন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন থাকছে? দেশের কোথাও বিদ্যুতের সমস্যা নেই। অথচ সিলেটে এমনটা হচ্ছে। এটা খেয়াল করেন। সিলেটবাসী যেন বিদ্যুৎহীন না থাকেন।
ওপরের এই কথোপকথন হচ্ছিল পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সিলেট বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী-১ মো. ফজলুল করিমের মধ্যে। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এসব কথা হয়। সিলেটের বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজন করা হয় এই মতবিনিময় সভার। এতে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। জেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব হোসেন।

এরপর পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। মানুষের দুর্ভোগ এড়াতে আমরা কাজ করছি। পর্যাপ্ত বিদ্যুৎ থাকা সত্ত্বেও সিলেটবাসীকে কেন বিদ্যুৎহীন থাকতে হবে? বিদ্যুতের জন্য সিলেটের পাবলিক খুব কষ্টে আছে, এটাই সত্য। বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত সমাধান করবেন, এটাই প্রত্যাশা করছি। পুনরায় যেন এ অভিযোগ শুনতে না হয়।’
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী তাঁর সংসদীয় এলাকা সিলেট-১ আসনের পাশাপাশি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের খোঁজখবর নেন। কীভাবে প্রকল্পগুলো দ্রুত শুরু ও শেষ করা যায়, তা নিয়ে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রশ্নোত্তরের মাধ্যমে সিদ্ধান্ত নেন। বক্তৃতায় তিনি বলেন, ‘সিলেট শহরকে একটি পর্যটকবান্ধব আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে চাই। এর জন্য যেসব উদ্যোগ নেওয়া প্রয়োজন, সব নেওয়া হবে। এই অঞ্চলের মানুষ যেন কোনো অবস্থাতেই দুর্ভোগের মুখোমুখি না হয়, সেটিই আমার চিন্তাভাবনার মূল বিষয়।’ মুক্ত আলোচনায় অংশ নেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি আশফাক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক, জেলা পরিষদের সদস্য শাহনুর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ প্রমুখ। এর বাইরে সিলেটের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারাও বক্তব্য দেন। এ কে আব্দুল মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, শিল্প-কলকারখানায় যেন গ্যাস-সংযোগ দেওয়া হয়। অবশ্য বাসাবাড়িতে গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। কিন্তু সিলেটে নাকি শিল্প-কলকারখানায়ও সংযোগ দেওয়া হচ্ছে না। এটা কেন? শহরে কোনো খেলার মাঠ নেই। কালা পাথরের মাঠ নামে একটি উন্মুক্ত জায়গা বাছাই করা হয়েছে। দ্রুত সেখানে শিশু-কিশোরদের উপযোগী একটি মাঠ প্রস্তুত করা হবে। জেলা প্রশাসন মাঠ প্রস্তুতে সমন্বয় করবে।’
এ কে আব্দুল মোমেন এ সময় জানান, সিলেট রুটে একটি নতুন ট্রেন চালুর জন্য সংশ্লিষ্ট মন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে। বিষয়টি বিবেচনায় রয়েছে। এ ছাড়া সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে নতুন কিছু এসি বগি সংযুক্ত করার জন্যও সুপারিশ করা হয়েছে। সভায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী মার্চ মাসে সিলেট-লন্ডন সরাসরি বিমানের ফ্লাইট চালু হবে। এখন প্রয়োজনীয় অবকাঠামোর সংস্কারকাজ চলছে। এই ফ্লাইট চালু হওয়ার মধ্য দিয়ে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। এ সময় এ কে আব্দুল মোমেন সিটি করপোরেশনের সীমানা বাড়ানোর ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানোর জন্য জেলা প্রশাসককে নির্দেশনা দেন। পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানান, প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে আগামী এক মাসের মধ্যে এ প্রস্তাব পাঠানো হবে। বর্তমানে সিটি করপোরেশনের আয়তন রয়েছে ২৬ বর্গকিলোমিটার। প্রস্তাবিত সীমানায় ১০০ বর্গকিলোমিটার এলাকা থাকার সম্ভাবনা রয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। সভায় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট নগরকে পর্যটকবান্ধব হিসেবে গড়ে তোলার জন্য পর্যটকদের সব ধরনের সুযোগ-সুবিধার বিষয়টি নিশ্চিত করতে হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

নওগাঁ সীমান্তে উত্তেজনা: শূন্য রেখায় ১৭ ভারতীয় নাগরিক,সতর্ক অবস্থানে বিজিবি।
অপরাধ 3 hours আগে

নাগরিক ভাবনা : সূর্যসন্তানদের কাঁধে ভর করেই স্বাধীনতা: অথচ তাঁদের
ঢাকা 23 hours আগে

আধুনিক ও নন্দিত উপজেলা গঠনের দাবিতে ইউএনওকে অক্সিজেন-এর স্মারকলিপি।
রংপুর 23 hours আগে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 23 hours আগে

পৌরসভার টোল কমানোর দাবিতে রিকসা-ভ্যান শ্রমিকদের মানববন্ধন।
আইন-বিচার 24 hours আগে

থানা পরিদর্শন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা পুলিশ সুপারের
আইন-বিচার 24 hours আগে

মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনেও বাবাকে ঘরবন্দি সন্তানের।
রংপুর 24 hours আগে

মরিচ ক্ষেতে বজ্রপাতে কিশোরের মৃত্যু, গুরুতর আহত মা।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের চারদিন পর নজরুলের মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 1 day আগে

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক