admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২০ ৪:৪২ অপরাহ্ণ
সেন্টমার্টিনে বৈরী আবহাওয়ার কারণে আটকা পড়েছেন,এর মধ্যে ৩০০ জনের একটি দল আছে। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের কারণে দেশের সমুদ্রবন্দরসমূহকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বন্ধ করে দেয়া হয়েছে সমুদ্রে চলাচল করা সকল ধরনের নৌযান। ফলে বেড়াতে গিয়ে সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক।
জানা গেছে, অধিকাংশ পর্যটকই কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে যান। বৃহস্পতিবার তাদের ফিরে আসার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আটকা পড়েছেন। এর মধ্যে ৩০০ জনের একটি দল আছে। যারা তিন দিনের জন্য গত বুধবার সেখানে গেছেন। তবে সবাই হেফাজতে আছেন বলে জানিয়েছেন দ্বীপ সংশ্লিষ্টরা।
সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুর আহমেদ বলেন, চার শতাধিক পর্যটক আটকা পড়েছেন। তাদের বৃহস্পতিবার ফিরে যাবার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আর ফিরতে পারেননি। অবশ্য বুধবারই পর্যটকদের মাইকিং করে দ্বীপ ছাড়তে বলা হয়েছিল।
অনেকে কথা শোনেননি। তবে দ্বীপে আটকা পড়া পর্যটকদের কোনো অসুবিধা নেই। সার্বক্ষণিক খোঁজ-খবর রাখা হচ্ছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দ্বীপে পর্যটকরা নিরাপদে আছেন। তাদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখতে দ্বীপের পুলিশ ফাঁড়িকে নির্দেশ দেয়া হয়েছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||