হোম
নির্বাচিত কলাম

রাজশাহী শিক্ষা বোর্ডে এ এস সি রেজাল্টে এ আবারো বোর্ড প্রথম হয়েছে বগুড়া

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ মে, ২০২০ ৬:১০ অপরাহ্ণ

SSC-Result-1st -Bogra-mknewsbd

ফাইল ছবি

বগুড়া প্রতিনিধিঃ এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে বগুড়া আবারও রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম হল বগুড়া। গতবছরের তুলনায়এবার বগুড়ায় জিপিএ-৫ প্রাপ্তি এবং পাশের হারও বেড়েছে। ফলাফল বিশ্লেষণে আরো দেখা যায় ,মেয়েরা বরাবরের মত আবারও ছেলেদের পেছনে ফেলেছে। আর বগুড়ার স্কুলগুলোর মধ্যে জিলা স্কুলই আবারও নিজেদের সেরা সেরা প্রমান করেছে। স্কুলটি অল্পের জন্য এবার শতভাগ জিপিএ-৫ প্রপ্তির রেকর্ড ছুঁতে পারেনি।

রোববার রাজশাহী বোর্ডের ঘোষিত ফলাফলে দেখা গেছে ২০২০ সালে এসএসসি পরীক্ষায় বগুড়ার থেকে মোট ৩৫ হাজার ৩৯৫জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। তাদের মধ্যে ১৮ হাজার ৭০৬জন ছেলে এবং বাদবাকি ১৬ হাজার ৬৮৯জন মেয়ে পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের মধ্যে ৯২ দশমিক ২৭ শতাংশ উত্তীর্ণ হয়। ২০১৯ সালে পাশের হার ছিল ৯২ দশমিক ১৪ শতাংশ উত্তীর্ণ হয়।করোনার সংক্রমণের আশঙ্কায় এবার স্কুলগুলো বন্ধ থাকায় কোন শিক্ষার্থীকে ফলাফলের দিন স্কুলে দেখা যায়নি।
বগুড়ায় পরীক্ষার্থীর সংখ্যায় ছেলেদের চেয়ে মেয়েরা পিছিয়ে থাকলেও পাশের হারে তারাই এগিয়ে রয়েছে। ১৮ হাজার ৭০৬ ছেলের মধ্যে পাশ করেছে ৯১ দশমিক ৪৩ শতাংশ আর ১৬ হাজার ৬৮৯জন মেয়ের মধ্যে পাশ করেছে ৯৩ দশমিক ২১ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এবারও রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম স্থান ধরে রেখেছে বগুড়ার শিক্ষার্থীরা। এবার বগুড়া জেলা থেকে সর্বোচ্চ ৬ হাজার ৪৩৪জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ২০১৯ সালে জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ১৮৬জন। বোর্ডের তথ্য বলছে ২০১৬ সাল থেকেই জিপিএ-৫ প্রপ্তিতে বগুড়া রাজশাহী শিক্ষা বোর্ডে শীর্ষস্থান ধরে রেখেছে। জেলায় সরকারি- বেসরকারি প্রথম সারির ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ এবং পরীক্ষার্থী অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে প্রাচীনতম জিলা স্কুল শীর্ষ স্থান দখল করেছে। ওই প্রতিষ্ঠান থেকে এবার ২১৮জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র একজন ছাড়া সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে।

শতভাগ পাশসহ পরীক্ষার্থী অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে এবার ২৫৫জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৭জন বা ৯৬ দশমিক ৮৬ শতাংশই জিপিএ-৫ পেয়েছে। এর পরের স্থানে রয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৫৩জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৮জন বা ৯৪ দশমিক ০৭ শতাংশ জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। শতভাগ পাশসহ পরীক্ষার্থী অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে পর্যায়ক্রমে অন্য যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলো হলো: আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজ (৩১১জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৪জন জিপিএ-৫ পেয়েছে), করতোয়া মাল্টিমিডিয়া স্কুল ও কলেজ (১৬৯জন পরীক্ষার মধ্যে ১৩৫জন জিপিএ-৫ পেয়েছে), পুলিশ লাইন্স স্কুল ও কলেজ (২১৩জন পরীক্ষার মধ্যে ১৮৪জন জিপিএ-৫ পেয়েছে)।

গত বছরের মত এবারও শহরের অপর দুই শিক্ষা প্রতিষ্ঠান বিয়াম মডেল স্কুল ও কলেজ এবং এসওএস হারম্যান মেইনর স্কুল ও কলেজ এবার শতভাগ পাশের রেকর্ড ছুঁতে পারেনি। বিয়াম মডেল স্কুল ও কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নেওয়া ৪২৭জন পরীক্ষার্থীর মধ্যে একজন অনুপস্থিত থাকায় শতভাগ পাশের রেকর্ড অর্জিত হয়নি। জিপিএ-৫ পেয়েছে ৩৬৯জন। অন্যদিকে এসওএস হারম্যান মেইনর স্কুল ও কলেজ থেকে ৫৫জন পরীক্ষা দিলেও পাশ করেছে ৫৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৭জন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 15 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 15 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 20 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 20 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 21 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 21 hours আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 21 hours আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 21 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 22 hours আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক