হোম
আইন-বিচার

দিনাজপুরে রংধনু ক্লিনিক এন্ড নার্সিংহোম-এ ৩০ হাজার টাকা জরিমানা।

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুর শহরের তালতলা এলাকায় বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে ক্লিনিক পরিচালনা করায় রংধনু ক্লিনিক এন্ড নার্সিংহোমকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত সাহা। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম শরিফসহ পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানকালে রংধনু ক্লিনিক এন্ড নার্সিংহোম-এ প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদিত চিকিৎসক ছাড়াই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এমনকি অপারেশন থিয়েটারের দায়িত্বে থাকা কাজল রায় নামের এক কর্মচারীর কোনো প্রকার স্বীকৃত প্রশিক্ষণ বা সনদপত্র নেই। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ক্লিনিকে থাকা এক প্রসূতি রোগীকে তাৎক্ষণিকভাবে অন্যত্র স্থানান্তর করা হয়।এছাড়া একই ভবনের নিচতলায় অবস্থিত ‘ইউনিক ডায়াগনস্টিক সেন্টার’ প্রয়োজনীয় অনুমোদনপত্র ছাড়াই পরিচালিত হওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তাৎক্ষণিকভাবে দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে রংধনু ক্লিনিক ও নার্সিংহোমের পার্টনার ললিত রায় ও শেয়ার পার্টনার জয়নুল আবেদিন জরিমানার অর্থ পরিশোধ করেন। তাদের ভবিষ্যতে নিয়ম মেনে প্রতিষ্ঠান পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম শরিফ বলেন, সিভিল সার্জন কার্যালয়ের নিকটেই দীর্ঘদিন ধরে অবৈধভাবে এসব প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছিল। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র, অনুমোদিত চিকিৎসক ও সঠিক ব্যবস্থাপনার অভাব থাকায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জেলার বিভিন্ন স্থানে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে রংধনু ক্লিনিক এন্ড নার্সিংহোম-এ ৩০ হাজার টাকা জরিমানা।
আইন-বিচার 2 hours আগে

দিনাজপুরে ১০২জন দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেল ইকোর শিক্ষা বৃত্তি।
রংপুর 2 hours আগে

দিনাজপুরে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককের বিরুদ্ধে  বিক্ষোভ ও মানববন্ধন।
অপরাধ 4 hours আগে

পঞ্চগড়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত।
রংপুর 4 hours আগে

সাপাহারে কোটি টাকা নিয়ে সমবায় সমিতির কর্মকর্তারা উধাও।
অপরাধ 4 hours আগে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রহস্যময় এক মাজার।
দর্শনীয়-স্থান 12 hours আগে

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে তেল পাচারকালে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড ও ২ ব্যাক্তিকে
আইন-বিচার 1 day আগে

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ হওয়া যুবকের ৫ ঘন্টা পর মরদেহ 
দুর্ঘটনা 1 day আগে

ঢাকায় র‍্যাবের হাতে প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।
আইন-বিচার 1 day আগে

পঞ্চগড়ে মাদক বিরোধী অভিযানে একই পরিবারের ৩ জনসহ ১২ গ্রেফতার।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক