মিরু হাসান || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৯:০৯ পূর্বাহ্ণ
বগুড়া শাহজাহানপুর উপজেলার আড়িয়াবাজার এলাকায় একটি কাভার্ড ভ্যান ট্রাকের পেছনে ধাক্কা দিলে সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ভ্যানচালকসহ এক নারী ও তার সন্তানরা গুরুতর আহত হয়ে ভেতরে আটকে পড়েন।
খবর পেয়ে মাঝিরা সেনানিবাস থেকে শেরপুরগামী সেনাবাহিনীর একটি টহল দল ১৪১৫ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে তাৎক্ষণিক সহায়তা করে। সেনা সদস্যরা আহতদের দ্রুত উদ্ধার করে এবং গুরুতর আহত নারী ও তার দুই সন্তানকে নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করে।
সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা দুর্ঘটনাস্থলে বড় ধরনের ক্ষয়ক্ষতি রোধ করতে সক্ষম হয় এবং স্থানীয় জনগণের প্রশংসা কুড়ায়।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||