admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:১২ পূর্বাহ্ণ
সনত চক্র বর্ত্তী, ফরিদপুর প্রতিনিধি: মধ্য রাত ১২টা ১ মিনিটে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মো. আব্দুল জলিল, বিএনপিসহ রাজনৈতিক দল ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, প্রেসক্লাব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি একুশের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন হাজারো মানুষ।শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
পরে বিএনপিসহ রাজনৈতিক দল, পৌরসভা, মুক্তিযোদ্ধা, প্রেসক্লাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
রাত ১১টা থেকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য অপেক্ষা করতে থাকেন বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||