admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান: ঢাকার সাভারে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ঘরবাড়ি ও বাউন্ডারি ভাংচুরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বিকেলে সাভার মডেল থানার ভাকুর্তা ফাঁড়ির ইনচার্জ আসওয়াদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে দিবাগত রাত আড়াইটার দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকায় এ ভাংচুরের ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন-মোসা: আইরিন নাহার (৪৮),সাদিব সাহাবুদ্দিন,আওলাদ হোসেন (৬০),আলম মিয়া (৩৫),আজিজ মিয়া (৪০),এসেক মিয়া (৪৩) ও জহির মিয়া(৩৭)।
ভুক্তভোগী নুরুজ্জামান জানান, সাভারের ভাকুর্তা ইউনিয়নের বিলামালিয়া মৌজায় ক্রয় ও ওয়ারিশসূত্রে ২১৫ শতাংশ আমাদের সম্পত্তি রয়েছে। সেখানে ২টি সেমিপাকা ও ২ টি টিনসেড ঘর নির্মান করে চারি পাশে বাউন্ডারি করেছিলাম। মঙ্গলবার রাত আড়াইটার দিকে এক দল সন্ত্রাসীরা ভেকু দিয়ে ঘর বাড়ি ও দেওয়াল ভাঙচুর করে।পরে আমাকে ফোনে বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়েছে বলেও জানান তিনি।
এঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, সাভার মডেল থানার ভাকুর্তা ফাঁড়ির ইনচার্জ আসওয়াদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।