admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:১৩ অপরাহ্ণ
মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ১০ নং হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ি পূর্ব হাজীপাড়া জামে মসজিদের তিন তলা ফাউন্ডেশনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে মুসল্লিসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ভিত্তি প্রস্তাব স্থাপন এর উদ্বোধন করেন অত্র মসজিদের ঈমাম মাওলানা কাজী আব্দুল মালেক।
মসজিদ কমিটির সভাপতি ইউসুফ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার। বিশেষ অতিথি ১০ নং হরিনচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা, সহকারী শিক্ষক এবং রিভারাইন পিপলসের জেলা সমন্বয়ক আব্দুল ওয়াদুদ প্রমুখ।
এ সময় অন্যান্যদের মাঝে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম, অবসরপ্রাপ্ত শিক্ষক ডা. ওয়াহিদুল্লাহ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আরিফুর রহমান মিলন পাটোয়ারীসহ অত্র জামাতের মুসল্লিবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় জামাতবাসীর পক্ষে শিক্ষক আব্দুল ওয়াদুদ বলেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে মসজিদের উন্নয়নের কাজের নেমেছি। তিন তলা মসজিদ নির্মান করা সহজ ব্যাপার নয়। মিসজিদ নির্মানের খরচ অনেক বেশী, এলাকার বিত্তবানেরা সহযোগীতার হাত বাড়িয়ে দিলে মসজিদ নির্মান সহজ হবে বলে তিনি জানান।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||