admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২১ ৭:২১ অপরাহ্ণ
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচ খেলতে ডানেডিনে পৌঁছেছে বাংলাদেশ দল অবস্থান করছে। বাংলাদেশ ক্রিকেট দল। আজ স্থানীয় সময় ১০টার দিকে কুইন্সল্যান্ড থেকে প্রথম দুই ম্যাচের ভেন্যুর শহরে পৌঁছান তামিম ইকবালরা। আগামী ২০ মার্চ ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ। একই ভেন্যুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ মার্চ।
এরপর ওয়েলিংটন যাবে দুই দল। সেখানে আগামী ২৬ তারিখ শেষ ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে সফরকারীরা। তিনটি ওয়ানডে শেষে সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। গত ২৪ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে পা রাখে টাইগাররা। এরপর দুই সপ্তাহের কঠোর কোয়ারেন্টাইন শেষে কুইন্সল্যান্ডে নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি ৫০ ওভারের প্রস্ততি ম্যাচ খেলেছে সফরকারী দল। যেখানে নাজমুল হোসেন শান্ত একাদশের কাছে পাত্তা পায়নি তামিম ইকবাল একাদশ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||