হোম
নির্বাচিত কলাম

৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন।

মাহাবুব আলম || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শতবর্ষী ‘ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বয়স একশ হলেও নেই টয়লেটের ব্যবস্থা। পাঁচ বছর আগে সরকারি বরাদ্দের ওয়াশব্লক বরাদ্দ পেলেও শেষ হয়নি নির্মাণ কাজ। ঠিকাদার ও সংশ্লিষ্ট দপ্তরের অবহেলায় শিক্ষার পরিবেশ থেকে মনযোগ হারাচ্ছে শিক্ষার্থীরা। কারণ সেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাকৃতিক চাপ পেলেই দেওয়া হয় ছুটি। সেখানে নেই প্রাকৃতিক কাজ সারানোর কোনো উপায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫টি শ্রেণির ৭২ জন শিক্ষার্থী নিয়ে চলছে বিদ্যালয়টি। তাদের জন্য রয়েছে ছয়জন নারী শিক্ষিক। আরও দেখা যায় শ্রেণিকক্ষের একপাশে ওয়াশব্লকের কাজ চলছে। ২০২১ সালে সেই ওয়াশব্লকের কাজ শুরু হলেও কবে শেষ হবে কাজ জানেন না কেউ। পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বলেন,আমাদের স্কুলে ক্লাসের সময় পায়খানার চাপ আসলে আমাদের বাড়ি চলে যেতে হয়। আর একবার বাড়ি গেলে অনেক দূর থেকে আবার হেটে স্কুলে আসতে ইচ্ছে করে না। পরে বাড়ি থেকে আবার স্কুলে আসতে না পারায় বাকি পড়া থেকে আমরা পিছিয়ে যাচ্ছি।

প্রধান শিক্ষক মোরশেদা পারভীন বলেন, কোনো শিক্ষার্থীর প্রাকৃতিক চাপ আসলেই আমরা সেই শিক্ষার্থীকে বাড়িতে পাঠিয়ে দেই। কারণ আমাদের এই বিদ্যালয়ে নেই কোনো বাথরুমের ব্যবস্থা। আমরা তাদের (শিক্ষার্থীদের) স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করেই তাদের বাড়িতে পাঠিয়ে দেয়। অভিযোগ করে তিনি আরও বলেন, এখানে নেই কোনো পড়ার পরিবেশ। বর্ষাএলেই স্কুলের বারান্দায় বাঁধা হয় গরু ছাগল, মাঠে ধানের খর ভুট্টার ডাটা এবং গরুর বৃষ্টাসহ ময়লার স্তুপ। বলতে গেলেই এলাকাবাসী তেড়ে আসেন। শিক্ষা অফিসারকে একাধিক বার বলেছি কোন কাজ হচ্ছে না।

মনে হচ্ছে খোলা মাঠে শিক্ষার্থীদের পড়ানো হয়। এখানে আমার আসার দুই বছর হলেও ওয়াশব্লকের কাজ চলছে ধীর গতিতে। এমনকি মাঝে মধ্যে কাজ হলেও তা করছে সরকারি ছুটির দিনে। কাজের বিষয়ে কাকে কি বলব ঠিকাদার কে তাও জানিনা।এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর কার্যালয়ে যোগাযোগ করা হলে অফিস সহকারী মমিনুল ইসলাম বলেন ভাই বাদ দেন। চা খাওয়ার জন্য কিছু দিব। ওই স্কুলের ওয়াশব্লকের তথ্য জেলা অফিস থেকে নিতে হবে।

ঠাকুরগাঁও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামান রোকন মুঠোফোনে বলেন, বিভিন্ন কারণে ওয়াশব্লকের কাজে ধীরগতি দেখা দিচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, কি বলব ভাই এ বিষয়ে বলার কোনো ভাষা নেই আমার। এজন্য সহকারি শিক্ষা কর্মকর্তা জাহিদ হোসেনের সাথে কথা বলেন। কারণ বিদ্যালয়ের মাষ্টারনিদের কথা চিন্তা করে আমার লাভ নেই।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 6 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 8 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 11 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 12 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 1 day আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 1 day আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক