রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (১৬ মার্চ) ৫০ জন কৃষক-কৃষানিদের নিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও দক্ষতা বাড়াতে পাটনার প্রকল্পের ফিন্ড টেকনোলজি ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়।
কৃষি উন্নয়নে প্রকল্পের সফলতা বাড়াতে সহোদগমর ব্লকে বাজেবকসা গ্রামে আমজুয়ান গ্রামের কৃষক প্রেসক্লাব সাবেক সভাপতি মোবারক আলীর ৪ একর জমিতে পাটনার প্রকল্পের আওতায় বি,ডাব্লু এম,আর আই-৩ জাতের গম আবাদে মাঠ পর্যায়ে টেকনোলজি ওরিয়েন্টশন সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল হাসান,উপ-সহকারি কৃষি কর্মকর্তা আকতারুল ইসলাম।
এসময় কৃষক মোবারক আলী গমক্ষেত ঘুরে দেখেন এবং অধুনিক পদ্ধতিতে গম চাষের বিভিন্ন কৌশল সম্পকে সাংবাদিকের গম আবাদে সফল উদ্যোগের কথা তুলে ধরেন।