হোম
নির্বাচিত কলাম

১২ রবিউল আউয়াল বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী ও পথ প্রদর্শকের জন্ম দিন পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ)

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২২ ১২:২০ অপরাহ্ণ

ফাইল ছবি

সম্পাদকীয়ঃ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সাঃ) এর তাৎপর্যঃ ১২ রবিউল আউয়াল পবিত্র দিন এই দিন নবী করিম হযরত মোহাম্মদ (সাঃ) -এর জন্মদিন উদযাপন করা হয় সারা বিশ্বে,আবার দিনটি শোকেরও কারণ ওই তারিখেই ওফাত লাভ করেন অর্থাৎ ৬৩ বছর বয়সে মারা যান তিনি আরও কয়েকটি কারণে ১২ রবিউল আউয়াল তাৎপর্যময়। পবিত্র ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদ নামেও পরিচিত। ইসলামিক বর্ষপঞ্জি অনুসারে, হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল-এর ১২ তারিখে এই উৎসব হয়। ওই দিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী হযরত মোহাম্মদ (সা.) জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করেন। ওই দিনে পবিত্র কোরআন শরিফ নাযিল হয় হযরত মোহাম্মদ (সা.) এর ওপর। বিশেষ দিনটিতেই হিজরত ও মিরাজ করেন তিনি।

ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতযাপন বিশ্ব জগতের মুক্তির দিশারী রাহমাতুল্লিল আলামীন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৭০ খ্রিষ্টাব্দে ১২ই রবিউল আওয়াল, সোমবার সোবহে সাদিকের সময় এ পৃথিবিতে শুভ আগমন করেন। তাঁর এ শুভ আগমন সম্পর্কে সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম থেকে বিশুদ্ধরূপে বর্ণিত হয়েছে যে, ১২ই রবিউল আওয়াল শরীফ প্রিয় নবী, হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামÑএর পবিত্র শুভ আগমনের দিন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের দিন সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে। যেমন হযরত আবু কাতাদা আল-আনসারী রাদ্বীয়াল্লাহু তায়ালা আনহু বলেন– ﻋﻦ ﺍﺑﻰ ﻗﺘﺎﺩﺓ ﺍﻻﻧﺼﺎﺭﻯ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ

ﺗﻌﺎﻟﻰ ﻋﻨﻪ ﺍﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺳﺌﻞ ﻋﻦ ﺻﻮﻡ ﺍﻻﺛﻨﻴﻦ ﻓﻘﺎﻝ : ﺫﺍﻙ ﻳﻮﻡ ﻭﻟﺪﺕ ﻓﻴﻪ ﻭﻳﻮﻡ ﺑﻌﺜﺖ ﺍﻭ ﺍﻧﺰﻝ ﻋﻠﻰ ﻓﻴﻪ – অর্থাৎ হযরত আবু কাতাদা আল- আনসারী রাদ্বীয়াল্লাহু তায়ালা আনহু বলেন: রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন রোজা রাখা সস্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন: এই দিন (সোমবারে) আমি জন্ম গ্রহন করেছি এবং এই দিনেই আমি নবুয়াত পেয়েছি।
হাফেজ আবূ বকর ইবনে আবী শায়বাহ্ (ওফাত ২৩৫ হিজরী) সহীহ সনদে বর্ণনা করেছেন, ﻋﻦ ﺟﺎﺑﺮ ﻭﺍﺑﻦ ﻋﺒﺎﺱ ﺍﻧﻬﻤﺎ ﻗﺎﻻ ﻭﻟﺪ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻋﺎﻡ ﺍﻟﻔﻴﻞ ﻳﻮﻡ ﺍﻻﺛﻨﻴﻦ ﺍﻟﺜﺎﻧﻰ ﻋﺸﺮ ﻣﻦ ﺷﻬﺮ ﺭﺑﻴﻊ ﺍﻻﻭﻝ – অর্থঃ হযরত জাবের ও হযরত ইবনে আব্বাস রাদ্বীয়াল্লাহু তায়ালা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামÑএর বেলাদত শরীফ ঐতিহাসিক হস্তি বাহিনী বর্ষের (যে বছর আবরাহা তার হস্তিবাহিনী নিয়ে কা’বা শরীফ ধ্বংস করতে এসে নিজে ধ্বংস প্রাপ্ত হয়েছিল ) ১২ই রবিউল আওয়াল সোমবার হয়েছিল। অতএব উপরের বর্ণনা থেকে বুঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা’র মিলাদ (জন্ম) ৫৭০ খ্রিষ্টাব্দে ১২ রবিউল আওয়াল
সোমবার হয়েছিল। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের দিন কেবল ঈমানদারদের জন্য নয় বরং সৃষ্টি জগতের সকলের জন্য আনন্দের ও রহমতের দিন। এ জন্য সারা বিশ্বের ঈমানদার মুসলমানগণ শরীয়ত সম্মত উপায়ে অত্যন্ত ভক্তি ও মর্যাদার সাথে রবিউল আওয়াল মাসে জশ্নে জুলূস ঈদের এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে থাকেন। এটি একটি শরীয়ত সম্মত পূন্যময় আমল। নিম্নে শরীয়তের আলোকে এর দলিল ও ফজিলত আলোচনা পেশ করা হলো ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি

ওয়াসাল্লাম অর্থঃ প্রচলিত অর্থে ঈদ ( ﻋﻴﺪ) মানে খুশি, আনন্দ, উৎসব, (চষবধংঁৎব)। মিলাদ ( ﻣﻴﻼﺩ) অর্থ: জন্মকাল বা জন্মের সময়  অর্থাৎ পৃথিবীতে আগমনের সময়। ( ﺍﻟﻤﻴﻼﺩ ‏) ﻭﻗﺖ ﺍﻟﻮﻻﺩﺓ ‏( ﺍﻟﻤﻌﺠﻢ ﺍﻟﻮﺳﻴﻂ ‏)- ﺍﻟﻤﻮﻟﻮﺩ ﻭﻗﺖ ﺍﻟﻮﻻﺩﺓ : ﻛﺎﻟﻤﻮﻟﺪ ﻭﺍﻟﻤﻴﻼﺩ ‏( ﺍﻟﻘﺎﻣﻮﺱﺍﻟﻤﺤﻴﻂ ) অর্থাৎ মিলাদ মানে জন্মের সময়। কুরআনুল কারীমে এর ব্যবহার রয়েছে: আল্লাহ তায়ালা বলেন- ﻭﺍﻟﺴﻼﻡ ﻋﻠﻰ ﻳﻮﻡ ﻭﻟﺪﺕ অর্থ: আর শান্তি বর্ষিত হোক আমার উপরে যে দিন আমার জন্ম হয়েছিল। মাওলিদ ও মাওলূদ ( ﻣﻮﻟﺪ ,ﻣﻮﻟﻮﺩ ) শব্দটিও অভিন্ন অর্থ বুঝায়। আর নবী ( ﺍﻟﻨﺒﻰ) শব্দ দ্বরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বুঝায়। সে হিসেবে ঈদ-এ মিলাদুন্নবী অর্থ নবীর জন্মকালের খুশি, পৃথিবীতে তাঁর শুভাগমনকে উপলক্ষ করে বৈধ আনুষ্ঠানিকতার মাধ্যমে আনন্দ উদ্যাপন করা। ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা’র পরিচয় ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে এ ধরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা’র শুভ আগমনে আনন্দিত হওয়া এবং এ অদ্বিতীয় নিয়ামত পাবার কারণে সৎকাজ ও ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর শোকরিয়া আদায় করা।

ঈদে মিলাদুন্নবী সা:-এর গুরুত্ব ও তাৎপর্যঃ ঈদ, মিলাদ আর নবী তিনটি শব্দযোগে দিবসটির নামকরণ হয়েছে। ঈদ অর্থ- আনন্দোৎসব, মিলাদ অর্থ- জন্মদিন আর নবী অর্থ ঐশী বার্তাবাহক। ঈদে মিলাদুন্নবীর অর্থ দাঁড়ায় নবীর জন্মদিনের আনন্দোৎসব। পৃথিবীর যেকোনো বিশেষ ব্যক্তির মৃত্যুই তার পরিবার, সমাজ ও দেশের জন্য বিরাট শূন্যতা সৃষ্টি করে। কিন্তু মহানবী সা:-এর মৃত্যু মানবসমাজ ও সভ্যতার কোনো পর্যায়ে কোনো শূন্যতার সৃষ্টি করেনি। যদিও তাঁর মৃত্যুর চেয়ে অধিক বেদনাদায়ক কোনো বিষয় উম্মতের জন্য হতে পারে না। আরব জাহান যখন পৌত্তলিকতার অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন মহান আল্লাহ তায়ালা হজরত মুহাম্মদ (সা:)-কে বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছিলেন। চল্লিশ বছর বয়সে নবুওয়ত লাভের পর দীর্ঘ ২৩ বছর হজরত মুহাম্মদ সা: কঠোর পরিশ্রম ও শত বাধাবিপত্তি মোকাবেলা করে ইসলামের সুমহান আদর্শ প্রচার করে গেছেন। তার প্রতিটি কথা, কাজ ও সমর্থন আমাদের জন্য আদর্শ। তার দেখানো পথেই পৃথিবীতে আসতে পারে শান্তি ও মানবতার মুক্তি। আল কুরআনে আল্লাহ তায়ালা বলেন, আমি আপনাকে (মুহাম্মদ সাঃ) সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। (সূরা আল-আম্বিয়াঃ ১০৭)।

হজরত মুহাম্মদ (সাঃ) নবুয়তপ্রাপ্তির আগেই আল আমিন নামে খ্যাতি অর্জন করেন। তাঁর এ খ্যাতি ছিল ন্যায় নিষ্ঠা, সততা ও সত্যবাদিতার ফল। তাঁর মধ্যে সম্মিলন ঘটেছিল সমুদয় মানবীয় সদথগুণেরÑ করুণা, ক্ষমাশীলতা, বিনয়, সহিষ্ণুতা, সহমর্মিতা, শান্তিবাদিতা। আধ্যাত্মিকতার পাশাপাশি কর্মময়তাও ছিল তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। ইসলামের নবী হিসেবে বিশ্বমানবতার মুক্তি ও কল্যাণ প্রতিষ্ঠা ছিল তাঁর ব্রত। ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে তাঁর সর্বশ্রেষ্ঠ মানবিক গুণাবলি সব কালে, সব দেশেই স্বীকৃত। প্রসঙ্গত, প্রায় এক হাজার চারশত বছর আগে এই দিনে বিশ্বনবী হয়রত মুহাম্মদ (সাঃ) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে ইহলোক ত্যাগ করেন তিনি। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও ওফাত দিবস হিজরি সনের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন করা হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 9 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 11 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 14 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 15 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক