হোম
ঢাকা

হাসপাতালে সাংবাদিক প্রবেশ ও ছবি তুলতে নিতে হবে মন্ত্রণালয়ের অনুমতি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৪ ১:২৪ অপরাহ্ণ

ফাইল ছবি

হানিফুর আলী,স্টাফ রিপোর্টার: হাসপাতালে সাংবাদিকদের প্রবেশ কিংবা ছবি বা ভিডিও করতে মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক ডা. মো: আমিনুল ইসলাম।

হাসপাতালটির বাইরে ফুটেজ নিতে গেলে আনসার সদস্যদের বাধার মুখে পরে তার সাথে যোগাযোগ করা হলে ‘মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে’ বলে জানান তিনি।ঘটনা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার পেশাগত দায়িত্ব পালনে হাসপাতালে যান বাংলা টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম ও দৈনিক দেশেরপত্রের গাজীপুর প্রতিনিধি মোঃ আশিকুর রহমান। এ সময় টেলিভিশনের লোগো দেখে আপত্তি জানান হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। আনসার সদস্যরা সাংবাদিকদের হাতে থাকা টেলিভিশন চ্যানেলের লোগো ব্যাগের ভিতরে ঢুকানোর জন্য চাপ সৃষ্টি করে হাসপাতালের পরিচালকের উদ্ধৃতি দিয়ে বলেন, হাসপাতালে অবস্থানকালে কোন টেলিভিশন চ্যানেলের লোগো হাতে রাখা যাবে না। সাংবাদিক হিসেবে নয় বরং সাধারণ রোগী হিসেবে প্রবেশ করতে পারবে বলে জানান তারা।

এ বিষয়ে হাসপাতালের বাইরে থেকে পরিচালক ডা. মো. আমিনুল ইসলামকে ফোন করা হলে তিনি মুঠোফোনে বলেন, হাসপাতালে সাংবাদিকদের প্রবেশের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। এমনকি ছবি ধারণের ক্ষেত্রেও নিতে হবে মন্ত্রণালয়ের অনুমোদন। তিনি জানান, বাইরে থেকেও হাসপাতালের কোন ধরনের ছবি উঠানো যাবেনা।

বাইরে থেকে ফুটেজ নিতে চাইলে তিনি বলেন, ‘বাইরে থেকে কেন? কোনো দিক থেকেই ফুটেজ নিতে পারবেন না’। ফুটেজ নেওয়া যাবে না এরকম কোনো আইন হয়েছে কি না -এমন প্রশ্নের জবাবে তিনি অনেকটা উত্তেজিত কণ্ঠে বলেন, ‘আপনার সাথে এমন কথা বলার আমার তো কোনো দরকার নাই। আপনি পাশ করে নিয়ে আসেন।

এ বিষয়ে সিনিয়র আইনজীবী ও মানবাধিকারকর্মী মো. রফিকুল ইসলাম বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। বাংলাদেশ সংবিধান আর্টিকেলের ৩৯ এর ২(ক ও খ), মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র ১৯৪৮ সহ বিভিন্ন আর্টিকেলে স্পষ্ট লেখা আছে- সাংবাদিকরা তাদের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যেকোনো জায়গায় প্রবেশ করতে পারবে। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে সাংবাদিক তার দায়িত্ব পালন করতে গিয়ে পরিচালক তাকে বাধাপ্রদান করেছেন। যা অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক। স্বাধীন পেশা হিসেবে সাংবাদিককে তিনি বাধা দিতে পারেন না। যদি তিনি বাঁধা দিয়ে থাকেন তাহলে অবশ্যই তার ইনিশিয়াল পানিশমেন্ট হওয়া দরকার।

তিনি আরও বলেন, যদি কর্মকর্তারা এভাবে বাঁধা দিতে থাকে তাহলে সাংবাদিকরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে কাজ করতে আগ্রহ হারিয়ে ফেলবে। দেশ আস্তে আস্তে রসাতলে চলে যাবে। পরিচালক সাহেব যে কাজ করেছেন তার তদন্ত হওয়া দরকার।

এ ব্যাপারে মুক্তিযুদ্ধ মন্ত্রী ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক এমপি বলেন, হাসপাতালে সাংবাদিকদের দায়িত্ব পালনে কোনো পারমিশন লাগে না। পরিচালক বললে সেটা তিনি অন্যায় কথা বলেছেন। বাইরে থেকে সাংবাদিকরা ছবি তুললে বা ভিডিও করলে তিনি নিয়ন্ত্রণ কীভাবে করবেন? তিনি আরও বলেন, এই কথা বলার কারোই অধিকার নাই। সাংবাদিকরা দায়িত্ব পালন করবে। এটায় বাধা দেওয়ার কারও ক্ষমতা নাই।

গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া অনেকেই জানান নানান অনিয়মের কথা। জানা যায়, গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালটি ‘দুর্নীতির আঁতুড়ঘর’ হিসেবে গাজীপুরবাসীর কাছে বেশ পরিচিত। কিছুদিন আগে এ হাসপাতালের নানান অনিয়ম আর দুর্নীতির সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হয়। সংবাদ প্রচারের পরিপ্রেক্ষিতে হাসপাতালে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর থেকেই সংবাদকর্মী নিয়ে কঠোর হাসপাতাল কর্তৃপক্ষ।

গত এপ্রিলে পরিচালিত দুদকের অভিযানে অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছিল দুদক। সে অভিযানে হাসপাতালে খাবার সরবরাহের টেন্ডার, আউটসোর্সিং নিয়োগের টেন্ডার, ওষুধ সরবরাহ, অনুমোদন ছাড়াই আসবাবপত্র ক্রয়, অবকাঠামো নির্মাণের আগেই বেশি দামে যন্ত্রপাতি ক্রয়সহ নানা অভিযোগের সত্যতা পায় সংস্থাটির সমন্বিত জেলা গাজীপুর কার্যালয়ের কর্মকর্তারা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 11 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 13 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 16 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 17 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক