হোম
আন্তর্জাতিক

সৌদি আরবে বিদেশি পর্যটকদের জন্য দরজা খুলে দিচ্ছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ১:৪০ অপরাহ্ণ

suidia-park-mknewsbd

ফাইল ছবি

সৌদি আরবে বিদেশি পর্যটকদের জন্য দরজা খুলে দিচ্ছে সৌদি আরব মাদাইন সালেহ-র কাসর আল-ফরিদ সৌধ, যা বিশ্বঐতিহ্যের অংশ। শুধুই বেড়ানোর জন্য সৌদি আরবে যাবার কথা কি কখনো ভেবেছেন? আপনার পূর্ব-ধারণা যাই থাকুক, সৌদি মন্ত্রীর কথায় ‘পর্যটকদের অবাক করার মতো’ অনেক কিছুই আছে সেখানে।এক নতুন ভিসার নিয়মকানুন চালুর মধ্যে দিয়ে সৌদি আরব আন্তর্জাতিক পর্যটকদের জন্য তাদের দরজা খুলে দিচ্ছে। এতে নারী পর্যটকরা সৌদি আরবে কিরকম পোশাক পরতে পারবেন – তা নিয়েও কড়াকড়ি শিথিল করা হচ্ছে। শুক্রবারই এই রাজতান্ত্রিক দেশটি বিশ্বের ৪৯টি দেশের জন্য ভিসার নতুন নিয়ম চালু করছে – যার বৃহত্তর লক্ষ্য হচ্ছে তেলের ওপর তাদের অর্থনৈতিক নির্ভরতা কমানো। সৌদি পর্যটন মন্ত্রী আহমাদ আল-খতিব একে বর্ণনা করেছেন এক ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে। এতদিন সৌদি আরবে ভিসা দেয়া হতো প্রধানত হজযাত্রী, ব্যবসায়ী এবং বিদেশি শ্রমিকদের জন্য। কিন্তু মি. আল-খতিব বলছেন, “আমাদের এখানে দেখার মতো এমন সব জিনিস আছে যা পর্যটকদের অবাক করবে। এখানে আছে পাঁচটি স্থান যা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যের অংশ, সমৃদ্ধ স্থানীয় সংস্কৃতি এবং মনোমুগ্ধকরা প্রাকৃতিক সৌন্দর্য।”

সৌদি আরবের দক্ষিণে লোহিত সাগরের তীর

সৌদি আরবের দক্ষিণে লোহিত সাগরের তীর

বলা হচ্ছে নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি নারী পর্যটকদের পুরো শরীর ঢাকা আবায়া পরতে হবে না – যা সৌদি নারীরা পরেন – তবে অবশ্যই সংযত-শালীন পোশাক পরতে হবে। পুরুষ সঙ্গীবিহীন একাকী নারীর সৌদি আরব সফরেও কোনো নিষেধাজ্ঞা থাকবে না। তবে অমুসলিমরা এখনো পবিত্র মক্কা ও মদিনা নগরীতে যেতে পারবেন না। তা ছাড়া মদ্যপানের ওপর নিষেধাজ্ঞাও বহাল থাকবে।

লোহিত সাগরের তীরে সংরক্ষিত বনভূমির হরিণ

লোহিত সাগরের তীরে সংরক্ষিত বনভূমির হরিণ

সৌদি আরব আশা করছে যে সেদেশে পর্যটন খাতে বিদেশি বিনিয়োগ হবে এবং ২০৩০ সাল নাগাদ পর্যটন ৩% থেকে বেড়ে ১০ শতাংশে পৌঁছাবে। এসব পদক্ষেপ সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়ার অংশ – যার মধ্য দিয়ে দেশটির তেলের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা চলছে।২০১৭ সালেই সৌদি আরব দক্ষিণাঞ্চলীয় লোহিত সাগর তীরবর্তী ৫০টি দ্বীপে বিলাসবহুল অবকাশ কেন্দ্র গড়ে তোলার কথা ঘোষণা করে। আর রাজধানী রিয়াদের কাছে কিদ্দিয়া নামে একটি বিনোদন ও মোটরস্পোর্ট কেন্দ্র তৈরির কাজ শুরু হয়েছে সম্প্রতি। ফ্যাংক গার্ডনার বলছেন, ২০০০ সালেও দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আসিরে জুনিপার বন-সমৃদ্ধ পার্বত্য এলাকায় পর্যটন সুবিধা চালু হয়েছিল। তবে ৯/১১র সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি পাল্টে যায়। তিনি বলছেন, লোহিত সাগরতীরবর্তী আসির এলাকায় গরমের সময় স্থানীয়রা বেড়াতে যায়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, তবে এটা সৌদি আরব – তাই এক গ্লাস ককটেল নিয়ে সন্ধ্যে উপভোগের চিন্তা না করাই ভালো।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারি,দালালের ১০ দিনের জেল।
আইন-বিচার 7 hours আগে

সান্তাহারে সরকারি পুকুর রক্ষায় অভিযান,জরিমানার পর অপরাধীদের চাপের মুখে প্রশাসন।
অপরাধ 7 hours আগে

​দিনাজপুরে শান্তিতে ঘুমাতে চাই স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার
দুর্ঘটনা 17 hours আগে

দিনাজপুরের খানসামা হোসেনপুর মাদ্রাসায় দুপুরে তালা।
রংপুর 17 hours আগে

সাভারে চালককে জবাই করে হত্যা।
ঢাকা 2 days আগে

সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব সরকারি পুকুর কেটে মাটি পাচার।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁয়ের পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা পুলিশের সচেতনতামূলক
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অসহায় নারীদের উপর নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জের নদী থেকে লাশ উদ্ধার।
দুর্ঘটনা 2 days আগে

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় কোন তদবির চলবেনা-ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক