admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টার বগুড়াঃ চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ২৩ বা ২৪ মার্চ। তবে রমজান শুরুর সময় ২৪ মার্চ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশন গত ১৩ ফেব্রুয়ারি ১৪৪৪ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে। ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোঃ আনিছুর রহমান সরকার সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। সময় সূচি অনুযায়ী, ২৪ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৪টা ৩৯ মিনিট ও ইফতারির সময় ৬টা ১৪ মিনিট।
সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশঃ তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||