শামসুল আলম || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৩নং- মুর্শিদহাট ইউনিয়ন পরিষদে ১৮সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে সেতাবগঞ্জ সোনালী ব্যাংক পিএলসি এর আয়োজনে প্রকাশ্যে ঋণ বিতরণ ও খেলাপি ঋণ জমা ক্যাম্প করা হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর নর্থ দিনাজপুর পি এল সি এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ রেজওয়ানুল হক। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াক্কাস কাঞ্চন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক সেতাবগঞ্জ শাখার অফিসার, ম্যানেজার ভুদেব চন্দ্র সরকার।
এ সময় সেতাবগঞ্জ সোনালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার আবু হেনা খালেক, কৃষি ঋণ কর্মকর্তা রাকিব চৌধুরী প্রমুখ। এ ক্যাম্পের মাধ্যমে প্রকাশ্যে ০৫জন ব্যক্তিকে ঋণ প্রদান এবং বেশকিছু খেলাপি ঋণ আদায় করা হয়।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||