হোম
নির্বাচিত কলাম

সুনামগঞ্জ জেলা প্রশাসকের বিরুদ্ধে আমীলীগ পূর্ণবাসনের অভিযোগ

আমির হোসেন || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জ জেলা প্রশাসকের বিরুদ্ধে আওয়ামীলীগ পূর্ণবাসনসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮-সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় কমিশনারে কার্যালয়ে বিভাগীয় কমিশনারের হাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওয়ারিয়র্স অফ জুলাই সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক রেদোয়ান আহমেদসহ কয়েকজন জুলাই যোদ্ধা।

অভিযোগকারীরা বলেন, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ২৫ ব্যাচ (বিসিএস) ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া (পরিচিতি নং-১৫৯০৭) ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর বর্তমান কর্মস্থলে যোগদান করেন। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে জেলা প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর আমরা লক্ষ্য করছি, পলাতক ফ্যাসিস্ট স্বৈরাচার সন্ত্রাসী আওয়ামী ক্যাডারদের সাথে সুসম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালন করছেন তিনি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমে তার দায়িত্ব পালনে বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি দায়িত্বে অবহেলাসহ বিভিন্ন প্রসঙ্গে তথ্য উপস্থাপিত হয়েছে।

তার যোগদান করার পর থেকে সুনামগঞ্জের সকল বালুমহালের বালি,পাথর ও ভীটমাটি নদীতে ড্রেজার মেশিন লাগিয়ে হরিলুট শুরু হয়েছে যা সুনামগঞ্জের ইতিহাসে নজিরবিহীন। এছাড়াও সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুঘাটা নদী থেকে, অবৈধ ভাবে বালু উত্তোলনে জেলা প্রশাসকের যোগসাজশ রয়েছে। তার বিরুদ্ধে হাইকোর্টে ৮৯/২০২৫ নং আদালত অবমাননা মামলা বিচারাধীন রয়েছে। ঐ মামলায় জেলা প্রশাসক ১নং আসামী ও এডিএম রেজাউল করিমকে ২নং আসামী করা হয়েছে। তার অধীনস্থ এডিএম রেজাউল করিমের বিরুদ্ধে ভারতীয় ৯০টি গরু আইন অনুযায়ী নিলাম না করে সরকারের ৮০ লাখ টাকা রাজস্ব ক্ষতিসাধনের দায়ে সিলেট বিভাগীয় কাস্টমস কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

জেলার শত শত বৈধ বালি ব্যবসায়ীদেরকে উপেক্ষা করে প্রহসনমূলক টেন্ডার প্রক্রিয়ায় বেআইনীভাবে তারা ছাত্রলীগের একজন পলাতক আসামীর হাতে যাদুকাটা ও চেলাই নদী বালিমহাল ইজারা দিয়েছেন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে অসাধু কর্মচারীদের যোগসাজশে সরকারী ঔষধপত্র মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি এবং সাধারণ মানুষের দূর্ভোগ লাঘবে তার কোন ভূমিকা নেই বললেই চলে। এতে করে সেবাপ্রার্থীরা অধিকার থেকে বঞ্চিত হওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে,পতিত স্বৈরাচারের দোসর,সন্ত্রাসী ও আওয়ামীলীগের পলাতক চেয়ারম্যানদেরকে নিয়ে গত ০১/০৯/২৫ইং তারিখে জেলা প্রশাসক তার কার্যালয়ে মিটিং করে তাদেরকে এলাকায় থেকে কাজ করার জন্য সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তিনি সরকারি বিভিন্ন অনুষ্ঠান আলোচনায় অংশগ্রহণে তাদেরকে উৎসাহিত করছেন এবং তাদেরকে আমন্ত্রিত করছেন। যা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এজন্য মানুষের মনে একপ্রকার উদ্বেগ ছড়াচ্ছে।

জুলাই যোদ্ধারা বিভাগীয় কমিশনারকে বলেন,আমরা চাই, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমরা বৈষম্যহীন-ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বাস্তবায়নের স্বপ্ন দেখি। সুনামগঞ্জে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে জেলা প্রশাসক ও এডিএম রেজাউল করিম ফ্যাসিবাদের দোসরদেরকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করছেন।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযোগকারী জুলাই যোদ্ধা রেদোয়ান আহমেদ বলেন,আমরা জেলা প্রশাসকসহ সকল দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারন চাই। তানা হলে আন্দোলনের মাধ্যমে দাবী আদায় করবো।

এদিকে সুনামগঞ্জের এ গ্রেডের অতি গুরুতর আহত জুলাইয়োদ্ধা জহুর আলী বলেন, ৫ আগস্টের পর সুনামগঞ্জে জুলাই যোদ্ধারা আওয়ামীলীগ ধূসরদের দ্বারা বার বার শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হচ্ছেন যা বিভিন্ন সময় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগের মাধ্যমে জানানো হয়েছে যার একটি অভিযোগের বিচারও পায়নি জুলাই যোদ্ধারা এবং এডিএম রেজাউল করিম এর কাছে একটি জরুরি কাজে তার অফিসে গেলে প্রকাশ্য দিবালোকে মিথ্যা ও গুজব তকমা দিয়ে অশালীন কথাবার্তা বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন।

জুলাই গণঅভ্যতানে অন্যতম জুলাই যোদ্ধা শাহিন মিয়া বলেন বাংলাদেশে আওয়ামীলীগের ঘাটি গোপালগঞ্জের পরের অবস্থান সুনামগঞ্জে যা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আওয়ামী লীগের তৎপরতা দেখতে পাচ্ছি আর তাদের পূর্ণবাসনের জন্য কাজ করে যাচ্ছে ড. ইলিয়াছ মিয়া ও রেজাউল করিম প্রশাসন ৫ আগস্টের পর সুনামগঞ্জে বালু পাথর লুটসহ ভারতীয় গরু,জীরা,চিনি চোরাকারবারিরা প্রকাশ্যে প্রশাসনের সহযোগীতায় অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এরিমধ্য এডিএম রেজাউল করিমের বিরুদ্ধে ভারতীয় ৯০টি গরু চোরি, ঝুঁকিপূর্ণ পৌর মার্কেটের ৩য় তলায় অবৈধভাবে দোকান কোটা নির্মাণসহ বিভিন্ন দুর্নীতির নিউজের শিরোনাম হয়েছেন।

জুলাই যোদ্ধারা আরো বলেন,অতি সম্প্রতি নাও দৌড়ানী প্রতিযোগীতার মাধ্যমে জেলা প্রশাসক ড.ইলিয়াস মিয়া সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে সুকৌশলে আওয়ামী লীগ ও নৌকা প্রতিকের প্রচারণা চালিয়েছেন। বিশেষ করে যেসব সাংবাদিকদেরকে রেখে তিনি কমিটি গঠনে প্রাধান্য দিয়েছেন তারা ফ্যাসিবাদ আমলে শিল্পকলায় নাটক মঞ্চস্থ করতে গিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার গুণগান প্রচার করলেও পরিবেশিত নাটকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এছাড়া ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট হিসেবে যারা কাজ করতো ও শেখ ফাহিমকে সুনামগঞ্জে যারা রিসিভ করতো সেসব সাংবাদিকদেরকে জেলা প্রশাসনের সকল কাজে সম্পৃক্ত রাখার অভিযোগও রয়েছে জেলা প্রশাসকের বিরুদ্ধে। অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে জেলা প্রশাসকের মুঠোফোনে এখাধিকবার কল করেও তার কোন বক্তব্য জানা যায়নি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 12 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 14 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 18 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 18 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক