হোম
অপরাধ

সুনামগঞ্জে সেনাবাহিনীর অভিযানে প্রতিবন্ধকতার দায়ে যমুনা টেলিভিশন প্রতিনিধিসহ ৬ যুবক আটক

আমির হোসেন || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫ ৭:১৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জে সেনাবাহিনীর অভিযানে প্রতিবন্ধকতার দায়ে যমুনা টেলিভিশনের প্রতিনিধি সোহানুর রহমান সোহানসহ ৬ জনকে আটক করা হয়েছে। জানা যায়,শনিবার (১৬ আগস্ট) রাতে শহরে টহলরত শান্তিগঞ্জ সেনাক্যাম্পের সেনা সদস্যরা সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপি নেতা আব্দুল হাই কে স্থানীয় আমবাড়ী বাজার থেকে আটক করে সুনামগঞ্জ পৌরসভার ষোলঘরস্থ বাসভবনে তল্লাসী অভিযান পরিচালনা করে। এই খবরটি শহরময় ছড়িয়ে পড়লে আব্দুল হাইয়ের পক্ষে বিপক্ষের লোকজন ফেইসবুকে তোলপাড় শুরু করে।

এ সময় সুনামগঞ্জ পৌরসভার পশ্চিম তেঘরিয়া এলাকার ছিদ্দিকুর রহমানের পুত্র সোহানুর রহমান সোহানের নেতৃত্বে কয়েকজন যুবক সেনাবাহিনীর জীপগাড়ীর পিছু নিয়ে আব্দুল হাইয়ের বাসা থেকে আলীপাড়া পয়েন্টে গেলে সোহানসহ ৬ জন যুবক সেনাবাহিনীর অভিযানে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে, তাৎক্ষনিকভাবে তাদেরকে আটক করে সেনাবাহিনী। পরে আটককৃত যমুনা টেলিভিশনের প্রতিনিধি সোহানুর রহমানসহ ৬ জনকে শান্তিগঞ্জ সেনাক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে শান্তিগঞ্জ সেনাক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মামুন বলেন,৫/৬ জন যুবক আমাদের রাতের বেলা নিয়মিত টহল অভিযানের সময় সেনাবাহিনীর পিছু নিয়ে অভিযানে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে সন্দেহ হওয়ায় আমরা তাদেরকে আটক করি। জিজ্ঞাসাবাদে তারা সাংবাদিক পরিচয় দিলেও তারা কোন সাংবাদিক পরিচয়পত্র দেখাতে পারেনি। তাই তাদেরকে ক্যাম্পে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হয়। সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইটিভির জেলা প্রতিনিধি মোঃ আবু হানিফ বলেন, যমুনা টেলিভিশনের প্রতিনিধি সোহানুর রহমানসহ ৬ সংবাদকর্মীর আটকের সংবাদে আমরা প্রায় ৮ জন সাংবাদিক শান্তিগঞ্জ সেনাক্যাম্পে গিয়ে ব্যাপক তদবীর করেও আটককৃতদের ছাড়াতে পারিনি।

ইতিমধ্যে সেনাক্যাম্প হতে আটককৃতদের ব্যাপারে প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে জানতে চাওয়া হয়। একপর্যায়ে সিলেটের সাংবাদিকরা উর্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে জামিনে জিম্মায় ছাড়িয়ে নেয়ার অনুরোধ জানালে কর্তৃপক্ষ সন্তষ্ট হয়ে তাদেরকে থানা পুলিশে সোপর্দ না করে রোববার সকাল ৬টায় ছেড়ে দেন।

উল্লেখ্য যে গত ২৬ জুলাই শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুরস্থ নতুন বাসস্ট্যান্ডে স্থানীয় সিএনজি চালকদের যমুনা টেলিভিশনের প্রভাব খাটিয়ে তাদের সাথে অসদাচরনের অভিযোগে আটক হয়ে গণধোলাই এর শিকার হয় সোহানুর রহমান সোহান। সাংবাদিক শহীদনূর আহমদ পরদিন বিষয়টি তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে পোস্ট করে ঐ ঘটনার জানান দেয়। পরে মান ইজ্জতের ভয়ে ঐ পোস্টটি ডিলেট করায় সে। এছাড়াও সোহানের বিরুদ্ধে যমুনা টেলিভিশনের প্রভাব খাটিয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে তদবির বাণিজ্য করাসহ যমুনা টেলিভিশনের প্রতিনিধি হওয়ার সুবাদে থানার ওসির সাথে ভালো সম্পর্ক গড়ে তুলে ড্রেজার বাণিজ্যসহ চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত ৭ জুলাই এ গ্রেডের গুরুতর আহত জুলাই যোদ্ধা জহুর আলীকে উপলক্ষ্য করে ৫ আগস্টের পর দেশে ল্যাংরা লোলায় ভরে গেছে বলে কটুক্তির অভিযোগে ২১ জন জুলাইযোদ্ধা,জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গত ২৭ মে আওয়ামী লীগ নেতা তকমা দিয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদের মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে উক্ত সোহানের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন জাগরনী টেলিভিশন ও দৈনিক জনতা পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক আফতাব উদ্দিন । এছাড়াও সোহানের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে দায়েরকৃত অভিযোগ পুলিশের কাছে তদন্তাধীন রয়েছে। শহরের বিভিন্ন ব্যবসায়ীকে টার্গেট করে একে অপরের সহায়তায় চাঁদাবাজ সিন্ডিকেট গঠন করত: মোটা অংকের টাকা চাঁদা আদায়ে সোহান ও তার সহযোগীরা তৎপর রয়েছে বলে অভিযোগ করেছেন শহরের আনোয়ার মিষ্টান্ন ভান্ডারের স্বত্তাধিকারী আনোয়ার হোসেন। ঘটনার ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত সোহানুর রহমান সোহান সেনাবাহিনীর হাতে আটক হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমাদের দ্বারা সেনাবাহিনীর অভিযানে সমস্যা সৃষ্টি হওয়ায় আমাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যাচাই বাছাই এর পর সকালে ছেড়ে দেওয়া হয়।

সোহান আরও বলেন,আমাদেরকে আটকায়নি এটা একটা ভূল বুঝাবুঝি। বিএনপি নেতা মনিরুল ইসলাম মনির বলেন,আমি রোববার (১৭ আগস্ট) ভোর ৫টায় সেনাক্যাম্প হতে চেয়ারম্যান আব্দুল হাইকে নিয়ে নিরাপদে বাসায় পৌছি। তখন দেখে এসেছি যমুনা টিভির প্রতিনিধি সোহানসহ ৬ যুবক সেখানে ক্যাম্পে রয়েছেন। পরে সকাল ৬টায় মুছলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে সুনামগঞ্জ সেনাক্যাম্প। রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল হাই বলেন,সেনাবাহিনী আমাকে আটক বা গ্রেফতার করেনি। তারা একটা গোপন সংবাদের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার বা অন্য যেকোন অজ্ঞাত কারণে আমাকে আমবাড়ী বাজার থেকে সাথে নিয়ে আমার বাসায় এসে তল্লাসী চালান। আমি তাদেরকে তল্লাসীতে সহযোগীতা করি। পরে তারা প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করার জন্য আমাকে শান্তিগঞ্জ সেনাক্যাম্পে নিয়ে যান। এর আগে আলীপাড়া রাস্তায় কয়েকজন লোক ভিডিও ধারণ করার জন্য উদ্যত হলে সেনাবাহিনী কার অনুমতিতে ভিডিও করছেন বলে জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন আমরা গ্রেফতারকৃত চেয়ারম্যানের ভিডিও ধারণ করতে যাচ্ছি। তখন সেনাসদস্যরা বলেন,আমরা কি আপনাদেরকে বলেছি যে,চেয়ারম্যানকে আটক বা গ্রেফতার করেছি।

কে আপনাদেরকে এসব কথা বলেছে তার নাম বলেন। আপনারা কি উনাকে চেনেন বলে আমাকে দেখালে ঐ যুবকরা বলে তারা আমাকে চেনেনা। ফলে সেনাসদস্যরা তাদের কাছে পরিচয় জানতে চাইলে তারা নিজেদেরকে সাংবাদিক হিসেবে পরিচয় দেয়, তাদের পরিচয় পত্র দেখতে চাইলে তারা কোন পরিচয়পত্র দেখাতে পারেনি এবং কোন সদুত্তর দিতে না পারায় তাদেরকে সেনাক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেনাবাহিনী তার সাথে কোন ধরনের খারাপ ব্যবহার করেনি বলেও জানান চেয়ারম্যান আব্দুল হাই।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 5 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 6 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 21 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 23 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক