হোম
জাতীয়

সুনামগঞ্জে নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত ব্যাটালিয়ন ২৮ বিজিবি।

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬ ৪:৪২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষ্যে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) নির্বাচনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।মঙ্গলবার (২৮ জানুয়ারি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।

নির্বাচন পরিচালনায় সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। বিজিবি সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়।

নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলার প্রায় ৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ সময়ে যাতে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ কোনো ধরনের সীমান্ত অপরাধ নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে বিজিবি বাড়তি সতর্কতা অবলম্বন করছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন পূর্ণমাত্রায় নির্বাচনী দায়িত্বে মাঠে থাকবে। সুনামগঞ্জ জেলার চারটি সংসদীয় আসন—সুনামগঞ্জ-১, ২, ৩ ও ৪—এর ১০টি উপজেলায় মোট ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। সীমান্তবর্তী উপজেলায় বিজিবি এককভাবে এবং অন্যান্য উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

হাওড়বেষ্টিত ও দুর্গম এলাকা হওয়ায় নির্বাচনকালীন নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ব্রিফিংয়ে বলা হয়, এ চ্যালেঞ্জ মোকাবেলায় সড়ক ও নৌপথে বিজিবির টহল ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

এছাড়া নির্বাচনী এলাকায় ড্রোনের মাধ্যমে সার্ভেইল্যান্স পরিচালনা, কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত রাখা এবং প্রয়োজনে নন-লেথাল বা অ-প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রস্তুতিও রয়েছে বলে জানানো হয়।

বিজিবি আশা প্রকাশ করে জানায়, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে তেল পাচারকালে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড ও ২ ব্যাক্তিকে
আইন-বিচার 2 hours আগে

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ হওয়া যুবকের ৫ ঘন্টা পর মরদেহ 
দুর্ঘটনা 6 hours আগে

ঢাকায় র‍্যাবের হাতে প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।
আইন-বিচার 6 hours আগে

পঞ্চগড়ে মাদক বিরোধী অভিযানে একই পরিবারের ৩ জনসহ ১২ গ্রেফতার।
অপরাধ 6 hours আগে

পঞ্চগড়ে লাইনের কাজ করতে যেয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে বিদ্যুৎ শ্রমিক
দুর্ঘটনা 23 hours আগে

বড়পুকুরিয়া কয়লাখনির উত্তোলনরত কয়লায় দিনের পর দিন জ্বলছে আগুন কর্তৃপক্ষের
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে বট লিভ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন।
রংপুর 2 days আগে

দিনাজপুর শিশু এতিমখানা ও আশ্রমে ক্যাপিটেশন গ্র‍্যান্ট-এর সাড়ে চার কোটি
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে অবৈধভাবে পাড় কেটে বালু উত্তোলনে বেপরোয়া মালেক বাহিনী।
অপরাধ 2 days আগে

হারানো বিজ্ঞপ্তি
খুলনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক