হোম
অপরাধ

সুনামগঞ্জে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলা।

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিশ্বম্ভরপুর উপজেলা শাখার আহ্বায়ক মো. আব্দুস সালাম (৫০) ও তাঁর স্ত্রী–সন্তানের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।ঘটনাটি ঘটে বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে বিশ্বম্ভরপুর থানাধীন পলাশ ইউনিয়নের নতুনপাড়া গ্রামে তাঁর নিজ বসতবাড়িতে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বদরুল (৩৫), নজরুল (৩০), মুন্না (২০), ফুলছুদা বেগম (৩৪) ও অজ্ঞাতনামা আরও ২–৩ জন ব্যক্তি দীর্ঘদিন ধরে আব্দুস সালামের রেকর্ডীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল। ঘটনার দিন জমিতে প্রবেশকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ১নং অভিযুক্ত বদরুল তার সহযোগীদের উদ্দেশে খুন করে লাশ পানিতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আব্দুস সালাম নিজ ঘরে আশ্রয় নিলেও অভিযুক্তরা জোরপূর্বক ঘরে ঢুকে তাঁর ওপর হামলা চালায়।

অভিযোগে আরও বলা হয়, বদরুল ধারালো ছুরি দিয়ে আব্দুস সালামের থুতনির নিচে আঘাত করলে তিনি গুরুতরভাবে জখম হন। একই সময় অভিযুক্ত নজরুল কাঠের রুইল দিয়ে তাঁর কন্যা মোহনা আক্তারের মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি আত্মরক্ষার্থে হাত তুললে ডান হাতের কবজিতে হাড়ভাঙা জখম হয়। এ ছাড়া স্ত্রী আকলিমা আক্তারসহ পরিবারের অন্য সদস্যরাও হামলায় আহত হন।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর সরকারি হাসপাতালে ভর্তি করেন।আহত আব্দুস সালাম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি এনসিপি বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সদস্য সচিব মোবারক হোসেনের মাধ্যমে বিশ্বম্ভরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে হামলাকারীদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি, বসতঘরে অনধিকার প্রবেশ, দেশীয় অস্ত্র প্রদর্শন ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728

সর্বশেষ খবর

কুড়িগ্রামের রাজারহাটে নির্বাচনী নীতিমালা প্রচারে সাংস্কৃতিক অনুষ্ঠান।
রংপুর 12 hours আগে

ভোটারদের উদ্বুদ্ধ করণে পঞ্চগড়ে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান।
জাতীয় 1 day আগে

দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে পদযাত্রা শুরু করেছি:পঞ্চগড়ে আসিফ মাহমুদ।
রংপুর 1 day আগে

নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ১১ দলীয় জোটের পদযাত্রায় হাসনাত-সজীব।
রংপুর 2 days আগে

নির্বাচনে অপসাংবাদিকতা রোধে দিনাজপুরে প্রেস কাউন্সিলের কর্মশালা সম্পন্ন।
জাতীয় 2 days আগে

ঠাকুরগাঁও-৩ জামাতের প্রার্থী ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে-মিজানুর।
রংপুর 2 days আগে

সাভারে চ্যানেল এস টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
ঢাকা 2 days আগে

বগুড়া সদর থানা থেকে লুট হওয়া ২২ আগ্নেয়াস্ত্রের এখনো সন্ধান
আইন-বিচার 2 days আগে

বগুড়ায় ১৫০০ শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক