হোম
অপরাধ

সুনামগঞ্জে ইজারা বিহীন নদীতে বালু-পাথর উত্তোলন, প্রতিদিন লক্ষ টাকা লেনদেনের অভিযোগ।

আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, অবৈধ সুবিধা গ্রহণ, মাদক ও চোরাচালান সংশ্লিষ্টতার অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। এ লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর-এর একটি দায়িত্বশীল সূত্র। সূত্র জানায়, ইতোমধ্যে তদন্ত কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে,গঠিত তদন্ত কমিটিতে রয়েছেন—সুনামগঞ্জ জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর-জামালগঞ্জ সার্কেল) এবং জেলা পুলিশের একজন পুলিশ পরিদর্শক।

অভিযোগে বলা হয়, ওসি আমিনুল ইসলাম আসামিদের ভয়ভীতি দেখিয়ে উৎকোচ আদায়, একটি রঙিন টেলিভিশন উপহার হিসেবে গ্রহণ, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণের নামে মাসোহারা আদায়সহ নানা অনিয়মে জড়িত ছিলেন। এদিকে, ওসি আমিনুল ইসলামের কথিত উৎকোচ বাণিজ্যের মূলহোতা হিসেবে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলামের নাম উঠে এসেছে। তবে তিনি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় নির্বাচনের পূর্বে সারাদেশে ওসিদের পদায়নের সময় ওসি আমিনুল ইসলাম তাহিরপুর থানায় যোগদান করেন। এর আগে তিনি হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে কর্মরত থাকাকালে প্রতিপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ গ্রহণের বিনিময়ে এলাকার এক বয়োজ্যেষ্ঠ মুরুব্বীকে কয়েক শত পিস ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসিয়ে মামলা দায়ের করে কারাগারে পাঠানোর অভিযোগ রয়েছে।

পরবর্তীতে মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে আদালত ওই মুরুব্বীকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। এরপর ভুক্তভোগী ব্যক্তি পুলিশের আইজিপি বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে ওসি আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হয়।

অভিযোগে আরও বলা হয়, তাহিরপুর থানায় যোগদানের পর থেকেই ওসি আমিনুল আরও বেপরোয়া হয়ে ওঠেন। একাধিক মামলার আসামিকে নতুন মামলায় জড়ানোর হুমকি দিয়ে উৎকোচ হিসেবে একটি রঙিন টেলিভিশন গ্রহণ করেন তিনি। এছাড়া বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম, থানার এসআই পংকজ দাস, দীপক চন্দ্র দাস, টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রিপন, মোটরসাইকেল চালক চোরাকারবারি উজ্জ্বল এবং পুলিশের কথিত সোর্স মাদক কারবারি বাবলুকে নিয়ে একটি চাঁদাবাজি সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগও রয়েছে।

এই সিন্ডিকেটের মাধ্যমে ভারত থেকে চোরাচালানের পথে আসা বিদেশি মদ, গাঁজা, ইয়াবা ট্যাবলেট, ভারতীয় নাসির বিড়ি, কয়লা, চুনাপাথর, কসমেটিকস, খাদ্যসামগ্রী, থান কাপড় ও মসলাসহ বিভিন্ন পণ্যের বিপরীতে নিয়মিত মাসোহারা আদায় করা হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও অভিযোগ রয়েছে, বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম উপজেলার ইজারা বিহীন পাটলাই ও মাহারাম নদীর উৎসমুখ এবং যাদুকাটা নদীর বিভিন্ন স্থানে পরিবেশ ধ্বংসকারী সেইভ ও ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে খনিজ বালু ও পাথর উত্তোলনের সুযোগ করে দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা উৎকোচ আদায় করছেন। তদন্ত শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728

সর্বশেষ খবর

চিরিরবন্দরে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রংপুর 12 hours আগে

দিনাজপুরে সজিনার গাছের ফুলে নূয়ে পড়েছে ডাল বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 18 hours আগে

সুনামগঞ্জে ইজারা বিহীন নদীতে বালু-পাথর উত্তোলন, প্রতিদিন লক্ষ টাকা লেনদেনের
অপরাধ 18 hours আগে

আজ অমর একুশে ফেব্রুয়ারি ২১ ফেব্রুয়ারি।
রংপুর 18 hours আগে

সাভারে উপজেলা প্রসাশনের আয়োজনে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্প-অর্পণ।
জাতীয় 18 hours আগে

যশোরে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার একজন মহিলা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ০৬ জন বাংলাদেশী ও ২টি মোটরসাইকেল আটক।
রংপুর 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বাসচাঁপায় ঘটনাস্থলেই শিশু শিক্ষার্থী জুনাইদ নিহত।
আইন-বিচার 2 days আগে

বগুড়ায় তারাবীর নামাজে গিয়ে ছাত্রদল কর্মী খুন।
দুর্ঘটনা 2 days আগে

চলন্ত ট্রেনের কন্ডেন্সার চুরি,বগি রেখেই ঢাকার পথে পঞ্চগড় এক্সপ্রেস
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক