admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৫ ২:২১ অপরাহ্ণ
আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট সীমান্তে ভারত থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে বাংলাদেশে ফেরার সময় ইয়াবা ট্যাবলেটসহ লোকমান হেকিম (৪২) নামের এক ব্যাবসায়ীকে আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা। বিজিবির হাতে আটক ইয়াবা ব্যবসায়ী লোকমান হেকিম উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রামের মৃত মনতাজ উদ্দিনের ছেলে।
আজ ২৩ এপ্রিল বুধবার সকালে ট্যাকেরঘাট সীমান্ত ফাঁড়ির বিজিবির একটি টহল দল নিয়মিত অভিযান কালে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় সীমান্ত পিলার ১১৯৯/৯-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বটছড়া নামক স্থান হতে ইয়াবা ব্যবসায়ীলোকমান হেকিমকে আটক করে বিজিবি সদস্যরা। এ সময় তার দেহ তল্লাশি করে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
বুধবার দুপুরে সংবাদ’কে এ তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি জানান, পরে আইনি প্রক্রিয়া শেষে আটককৃত ইয়াবা ব্যবসায়ী লোকমান হেকিমকে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||