হোম
দর্শনীয়-স্থান

সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগানে বসন্ত – ভালবাসায় রক্তরাঙা মিলনমেলা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:০৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি: বসন্ত আর ভালবাসায় রক্তরাঙা শিমুল বাগানে মিলনমেলা জমে উঠেছে। পয়েলা ফালগুন আর ভালবাসা দিবসে বাগানে হাজােরা দর্শনার্থী ভিড় করেন। এবার শিমুল ফুল যদি একটি গাছেও ফোটে সেটি মেঘালয় পাহাড় ঘেষা যাদুকাটা নদীর তীরে ‘জয়নাল আবেদীন শিমুল বাগানে’ ফুটে উঠেছে।

অন্যান্য বছর নির্ধারিত সময়ের একটু আগে বা পরে ফুল ফুটলেও এবার তার আপন মহিমায় ফুল ফুটেছে। ডালে ডালে ফুটে থাকা হাজারো ফুল পর্যটক প্রেমিদের মনকে রাঙিয়ে তুলেছে। সারি সারি বাগানের রক্ত রাঙা ফুল চোখে পড়েছে এবার অনেক দূর থেকেই। ফুলে ফুলে ছেয়ে গেছে দেশের সবচেয়ে বড় শিমুল বাগানে। সকাল থেকে বিকাল পর্যন্ত হাজারো পর্যটক প্রেমী জড়ো হয়েছেন শিমুল বাগানে। কেউ এসেছেন প্রেমিকা নিয়ে, কেউ এসেছেন পরিবার – পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে। এযেনো ভালবাসা দিবসকে আজ পূর্নরূপ এবং বসন্তে বাউলের মন রাঙিয়েছে। সরেজমিন গিয়ে দেখা গেছে, সারি সারি গাছে ফুটে থাকা লাল পাঁপড়ি দেখে পর্যটকপ্রেমিরা আনন্দে মেতে উঠেছেন। মায়াময় বাগানে জমে উঠে শিমুল মায়ার খেলা।

লাল ফুলের গালিচা বিছিয়ে রয়েছে শিমুল বাগানে। জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের যাদুকাটা নদীর তীরবর্তী মেঘালয় পাহাড় ঘেঁষা মানিগাওঁ গ্রাম সংলগ্ন ১০০ বিঘা জমি জুড়ে গড়ে তোলা হয়েছে বিশাল এক শিমুল বাগান। নদীর ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে মায়ার নদী যাদুকাটা আর এপারে রক্তিম ফুলের সমারোহ। ২০০২ সালে বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান বৃক্ষপ্রেমী প্রয়াত জয়নাল আবেদীন নিজের প্রায় একশো বিঘা জমিতে শৌখিনতার বসে প্রায় তিন হাজার শিমুল গাছ রোপণ করেন। ক্ষনে ক্ষনে বেড়ে ওঠা গাছগুলো এখন হয়ে উঠেছে সারা দেশে পরিচিত এক শিমুল বাগান। বসন্তে শিমুল গাছগুলোতে ফুলে ফুলে ভরে গেছে।

ফাগুনের অরুণ আলোয় ফুটেছে বাগানের রক্তরাঙা ফুল। চোখের তৃষ্ণা মেটাতে ফুটে ওঠা টুকটুকে লাল ফুলগুলো দেখতে ছুটে এসেছেন হাজারো দর্শনার্থী। আমেরিকা প্রবাসি সিলেট থেকে বাগান দেখতে আসা রিপা চৌধুরী জানান, দেশে এতো বড় শিমুল বাগান রয়েছে, নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না। সারা বছর অপেক্ষায় ছিলাম ফাগুন আর ভালবাসা দিবসে এক সঙ্গে রক্ত রাঙা ফুল দেখবো। ফুলের পাঁপড়ি দেখে আজ স্বপ্ন পূরন হয়েছে। তিনি বলেন, বাগানের আশপাশে যদি ভাল রিসোর্ট এবং যাতায়াতের ব্যবস্হা ভাল হতো তাহলে আরো পর্যটকের সমারোহ হতো। স্কুল শিক্ষিকা প্রিয়াংকা বলেন, এখানে এসে রক্ত রাঙা শিমুল ফুল দেখে মনটা ভরে গেছে। প্রতি বছর আগ্রহে থাকি এইদিনটির জন্য। সবাই এক সঙ্গে এসে মিলে মিসে উপভোগ করি।

বাগানের মালিক প্রয়াত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীনের ছেলে রাখাব উদ্দিন জানান, এবার সঠিক সময়েই বসন্তে শিমুল গাছগুলোতে এক সঙ্গে ফুল ফুটেছে। এই শিমুল বাগান তার মরহুম পিতার পরিচয় আরো বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, এখানে আসা পর্যটকদের নিরাপত্তার জন্য নিজস্ব ভলান্টিয়ার এবং পুলিশের নজরদারি রয়েছে। এদিকে শিমুল বাগানে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে উৎসবের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি । দিনব্যাপী কবিতা, নৃত্য ও গানের মধ্যে দিয়ে বসন্তকে বরণ করা হয়। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী, জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী, পুলিশ সুপার মো.এহসান শাহ, তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন প্রমুখ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 4 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 7 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 7 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 8 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 8 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 13 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 23 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক