admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২০ ১১:২৩ পূর্বাহ্ণ
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলছেন, সিরিয়ার মানুষ মুক্ত না হওয়া পর্যন্ত সেখানে তুর্কি সেনাদের উপস্থিতি অব্যাহত থাকবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে এ কথা বলেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান
এরদোয়ান বলেন, আমরা সিরিয়ায় অবস্থান করবো। আমাদের প্রতিবেশী ও ভাইদের পাশে আমরা থাকবো। তাদের স্বাধীনতা, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সরে আসবো না। ২০১৬ সাল থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে ৩টি বড় সামরিক অভিযানে অংশ নিয়েছে তুরস্ক। এ সময় তারা ইসলামিক স্টেটের বিভিন্ন ঘাঁটি উৎখাত করতে সক্ষম হয়েছে।
সিরিয়ার মানুষ মুক্ত না হওয়া পর্যন্ত সরবে না তুরস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলছেন, সিরিয়ার মানুষ মুক্ত না হওয়া পর্যন্ত সেখানে তুর্কি সেনাদের উপস্থিতি অব্যাহত থাকবে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে এ কথা বলেন তিনি।
তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানঃ এরদোয়ান বলেন, আমরা সিরিয়ায় অবস্থান করবো। আমাদের প্রতিবেশী ও ভাইদের পাশে আমরা থাকবো। তাদের স্বাধীনতা, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সরে আসবো না। ২০১৬ সাল থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে ৩টি বড় সামরিক অভিযানে অংশ নিয়েছে তুরস্ক। এ সময় তারা ইসলামিক স্টেটের বিভিন্ন ঘাঁটি উৎখাত করতে সক্ষম হয়েছে।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়া দ্য আরব নিউজের বরাতে জানা যায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী পক্ষকে সমর্থন করছে তুরস্ক। সিরীয় প্রেসিডেন্ট আসাদের পদত্যাগ ছাড়া দেশটিতে শান্তি ফিরবে না বলেও আগে থেকেই বলে আসছে আঙ্কারা। সম্প্রতি সিরিয়ায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সে প্রসঙ্গে এরদোয়ান বলেন, তারা তথাকথিত নির্বাচনের আয়োজন করেছে। সেখানে কি কোনো নির্বাচন হতে পারে? এখন ওইসব রাষ্ট্র কোথায় যারা নিজেদের খাঁটি গণতান্ত্রিক দেশ মনে করে?
জানা যায়, সিরিয়ায় সাম্প্রতিক নির্বাচন খুব গুরুপূর্ণ একটি অধ্যায়ের সমাপ্ত করেছে। এতে করে দেশটির নেতৃত্বে বেশ কিছু এলাকা যুক্ত হয়েছে যা যুদ্ধের কারণে দীর্ঘদিন তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল।