হোম
আন্তর্জাতিক

সিঙ্গাপুর ভিত্তিক ডিবিএস ব্যাংক বাংলাদেশে কার্যক্রম শুরু করছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ জুলাই, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ সিঙ্গাপুর ভিত্তিক ডিবিএস ব্যাংক বাংলাদেশে কার্যক্রম শুরু করছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ব্যাংক ডেভলপমেন্ট ব্যাংক অব সিঙ্গাপুর (ডিবিএস ব্যাংক)। প্রাথমিকভাবে ১০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করবে ডিবিএস। বিনিয়োগের বিষয়ে এরমধ্যেই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে গত ১ বছর ধরে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে আছে ডিবিএস কর্তৃপক্ষ।

এরই ধারাবাহিকতায় গত ১ জুলাই সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মো তৌহিদুল ইসলাম, এনডিসি-এর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ডিবিএস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পিযুষ গুপ্তা বাংলাদেশে বিনিয়োগ কার্যক্রম শুরুর ঘোষণা দেন।
বাংলাদেশে বিনিয়োগ প্রসঙ্গে পিযুষ গুপ্তা জানান, ডিবিএস ব্যাংকের বাংলাদেশ শাখা প্রাথমিকভাবে ১০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে যাত্রা শুরু করবে। এই বিনিয়োগের বিষয়ে এরইমধ্যেই তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করেছে। আগামী দু’মাসের মধ্যে বাংলাদেশে সিঙ্গাপুরভিত্তিক ব্যাংকটির প্রথম শাখা যাত্রা শুরু করতে পারবে বলে ডিবিএস-এর এই শীর্ষ কর্মকর্তা আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, ডিবিএস লিমিটেড পর পর ছয় বছর এশিয়ার সবচেয়ে নিরাপদ ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এছাড়া ইউরোমানী ডিবিএস-কে ২০১৬ সালে বিশ্বের সেরা ডিজিটাল ব্যাংকের সম্মাননা দেয়। বিগত বছরগুলোতে ডিবিএস বিশ্বের একাধিক স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে সেরা ব্যাংকের স্বীকৃতি লাভ করে। সিঙ্গাপুর ছাড়াও অস্ট্রেলিয়া, চীন, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন্স, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভিয়েতনামসহ আরও কয়েকটি দেশে ব্যাংকটির ৩০০-এর অধিক শাখা এবং বিশ্বের প্রায় ৫০টি প্রধান শহরে তাদের ব্যাংকিং কার্যক্রম রয়েছে।

সিঙ্গাপুরস্থ বাংলাদেশের হাইকমিশনার মোঃ তৌহিদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র’ হিসেবে বিবেচিত সিঙ্গাপুর থেকে এতোদিন কোন বৃহৎ ব্যাংক বা অর্থনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে উদ্যোগী হয়নি। এবারই প্রথম সিঙ্গাপুরভিত্তিক একটি বৃহৎ ব্যাংকিং প্রতিষ্ঠান বাংলাদেশের আর্থিক খাতে বিনিয়োগে এগিয়ে এল। অর্থনৈতিক প্রতিষ্ঠানটি সর্বমোট সম্পদের পরিমাণ ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের অধিক।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঈদের ছুটিতে পঞ্চগড় ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়।
বিনোদন 55 minutes আগে

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাটে আলুর দাম কম,খাজনা নিয়ে কৃষকদের ক্ষোভ।
অর্থনীতি 16 hours আগে

আদমদীঘিতে মামলা তুলে না নেয়ায় বাদীর ছোট বোনকে কুপিয়ে হত্যা
অপরাধ 1 day আগে

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩বাংলাদেশি বিজিবির হাতে আটক।
অপরাধ 2 days আগে

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
দুর্ঘটনা 4 days আগে

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ্ ময়দান পরিদর্শন করেন পুলিশ সুপার।
আইন-বিচার 4 days আগে

লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে দুই রিলিফ ট্রেন, রেল যোগা যোগ
দুর্ঘটনা 5 days আগে

নাগরিক ভাবনা: সোনার বাংলাদেশ কি শুধুই আবেগ,নাকি আমাদের অধিকার?
ঢাকা 5 days আগে

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ ও ইজিবাইক উদ্ধার।
অপরাধ 5 days আগে

পলাশবাড়ীতে প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড ফসল।
দুর্ঘটনা 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক